৬/১৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৬০০ - বসে সালাতের সওয়াব ও নবীজির বিশেষত্ব
দাঁড়িয়ে ও বসে নাফ্ল সলাত আদায় এবং একই রাক‘আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা
বসে সালাতের সওয়াব ও নবীজির বিশেষ অবস্থান
সহীহ মুসলিম : ১৬০০
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৬০০
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلاَلِ بْنِ يَسَافٍ، عَنْ أَبِي يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ حُدِّثْتُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " صَلاَةُ الرَّجُلِ قَاعِدًا نِصْفُ الصَّلاَةِ " . قَالَ فَأَتَيْتُهُ فَوَجَدْتُهُ يُصَلِّي جَالِسًا فَوَضَعْتُ يَدِي عَلَى رَأْسِهِ فَقَالَ مَا لَكَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو قُلْتُ حُدِّثْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَّكَ قُلْتَ " صَلاَةُ الرَّجُلِ قَاعِدًا عَلَى نِصْفِ الصَّلاَةِ " . وَأَنْتَ تُصَلِّي قَاعِدًا قَالَ " أَجَلْ وَلَكِنِّي لَسْتُ كَأَحَدٍ مِنْكُمْ " .
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমার কাছে বর্ণনা করা হয়েছে যে, রসুলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কেউ বসে সালাত আদায় করলে তা অর্ধেক সালাতের সমকক্ষ। ‘আবদুল্লাহ্ ইবনু ‘আম্র বর্ণনা করেছেন, এরপর একদিন আমি রাসূলুল্লাহ্ (ﷺ) এর কাছে গিয়ে দেখলাম তিনি বসে সালাত আদায় করেছেন। আমি তাঁর মাথার উপর হাত রাখলাম। তিনি বললেনঃ হে আবদূল্লাহ্ ইবনু ‘আম্র! কী ব্যাপার? আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার কাছে বর্ণনা করা হয়েছে যে, আপনি বলেছেনঃ কেউ বসে সালাত আদায় করলে তা অর্ধেক সালাতের সমান হয়। কিন্তু এখন দেখেছি আপনি নিজেই বসে সালাত আদায় করছেন। এ কথা শুনে রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ হ্যাঁ, তবে আমি তোমাদের কারো মত না।
[৩১] ইমাম নাবাবী (রহঃ) বলেন, এ মর্মে উলামাদের বক্তব্য হল-নাবী (ﷺ) এর একান্ত স্বতন্ত্র কতক বিশেষত্বের মধ্যে এটিও একটি ছিল যে, দাঁড়িয়ে নফল সালাত আদায় করার ক্ষমতা থাকা সত্ত্বেও তাঁর বসে সালাত আদায়ের সমান সাওয়াব লাভ হত। (মুসলিম শারহে নাবাবী-১ম খন্ড ২৫৩ পৃষ্ঠা)ই.ফা. ১৫৮৫, ই.সে. ১৫৯২
সহীহ মুসলিম হাদিস ১৬০০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন, তাঁর কাছে বর্ণিত হয়েছিল যে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ বসে সালাত আদায় করলে তা অর্ধেক সালাতের সমকক্ষ। পরে তিনি নবীজি (صلى الله عليه وسلم)-কে বসে সালাত আদায় করতে দেখেন। তখন তিনি বিষয়টি জানতে চান। নবীজি (صلى الله عليه وسلم) বলেন, হ্যাঁ, তবে আমি তোমাদের কারো মতো নই। এই হাদিস বসে সালাত, নফল সালাতের সওয়াব এবং নবীজির বিশেষ মর্যাদা—এই তিনটি বিষয়কে একসঙ্গে তুলে ধরে। এখানে সাধারণ মানুষের বসে সালাতের সওয়াবের কথা এসেছে, আবার নবীজি (صلى الله عليه وسلم)-এর ক্ষেত্রে বিশেষ অবস্থার কথাও স্পষ্ট করা হয়েছে। তাই হাদিস ব্যাখ্যায় সাধারণ নিয়ম ও নবীজির বিশেষত্বকে গুলিয়ে ফেলা উচিত নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বসে সালাত আদায়ের সওয়াব সম্পর্কে হাদিসে অর্ধেক সালাতের কথা এসেছে।
- আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বিষয়টি সরাসরি নবীজি (صلى الله عليه وسلم)-এর কাছে জানতে চেয়েছেন।
- নবীজি (صلى الله عليه وسلم) নিজের বিশেষ অবস্থানের কথা স্পষ্ট করেছেন।
- হাদিস বুঝতে প্রশ্ন করা ও পরিষ্কার জবাব নেওয়ার গুরুত্ব বোঝা যায়।
