৬/২০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৬৩৯ - মুসাফিরদের সালাত ও তার কসর
রাত্রিকালের সলাত দু’ দু’ রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর
সহীহ মুসলিম : ১৬৩৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৬৩৯
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا ابْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ مَنْ صَلَّى مِنَ اللَّيْلِ فَلْيَجْعَلْ آخِرَ صَلاَتِهِ وِتْرًا فَإِنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يَأْمُرُ بِذَلِكَ .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
যে ব্যক্তি রাতের বেলায় নাফ্ল সালাত আদায় করবে সে যেন বিত্র সালাত সর্বশেষে আদায় করবে। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) এভাবেই সালাত আদায় করতে আদেশ করতেন।
ই.ফা. ১৬২৪, ই.সে. ১৬৩১
