৬/২০. অধ্যায়ঃ
রাত্রিকালের সলাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর
সহিহ মুসলিম : ১৬৪৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৬৪৪
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي مِجْلَزٍ، قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ عَنِ الْوِتْرِ، فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " رَكْعَةٌ مِنْ آخِرِ اللَّيْلِ " . وَسَأَلْتُ ابْنَ عُمَرَ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " رَكْعَةٌ مِنْ آخِرِ اللَّيْلِ " .
আবূ মিজলায (রহঃ) হতে বর্ণিতঃ
ইবন আব্বাস (রাঃ)-কে বিতর সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : এক রাকাত সালাত রাতের শেষ ভাগে আদায় করতে হবে। তিনি (আবূ মিজলাজ) আরো বলেছেন: আমি একইভাবে ইবন উমর (রাঃ)-কেও বিষয়টি জিজ্ঞেস করেছিলাম। তিনিও বলেছিলেন : আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি বিতর সালাত এক রাকাত, রাতের শেষ ভাগে আদায় করতে হবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৬২৯, ইসলামীক সেন্টারঃ ১৬৩৬
