৬/২০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৬৪৫ - মুসাফিরদের সালাত ও তার কসর

রাত্রিকালের সলাত দু’ দু’ রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৬৪৫

وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ ابْنَ عُمَرَ، حَدَّثَهُمْ أَنَّ رَجُلاً نَادَى رَسُولَ اللَّهِ ﷺ وَهُوَ فِي الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أُوتِرُ صَلاَةَ اللَّيْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَنْ صَلَّى فَلْيُصَلِّ مَثْنَى مَثْنَى فَإِنْ أَحَسَّ أَنْ يُصْبِحَ سَجَدَ سَجْدَةً فَأَوْتَرَتْ لَهُ مَا صَلَّى " . قَالَ أَبُو كُرَيْبٍ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ . وَلَمْ يَقُلِ ابْنِ عُمَرَ .

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে উচ্চৈঃস্বরে ডাকল। তিনি তখন মসজিদে ছিলেন। সে বলল : হে আল্লাহর রাসূল! আমি রাতের সালাত কীভাবে বিত্‌র বা বেজোড় সালাত আদায় করব? রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ কেউ রাতে (নাফ্‌ল) সালাত আদায় করলে দু‘রা ’আত দু‘ রাক‘আত করে আদায় করবে। অতঃপর ভোর হওয়ার আভাস পেলে এক রাক‘আত সালাত আদায় করে নিবে। এ এক রাক‘আত সালাতই সে যত সালাত আদায় করছে সেগুলোকে বিত্‌র বা বেজোড় করে দিবে। আবূ কুরায়ব তাঁর বর্ণনায় 'আবদুল্লাহ ইবনু 'উমর (রাঃ)-এর নাম উল্লেখ না করে ‘উবায়দুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ উল্লেখ করেছেন।

ই.ফা. ১৬৩০, ই.সে. ১৬৩৭

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন