৬/২০. অধ্যায়ঃ
রাত্রিকালের সলাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর
সহিহ মুসলিম : ১৬৪৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৬৪৬
حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ، وَأَبُو كَامِلٍ قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ سَأَلْتُ ابْنَ عُمَرَ قُلْتُ أَرَأَيْتَ الرَّكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْغَدَاةِ أَأُطِيلُ فِيهِمَا الْقِرَاءَةَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ مَثْنَى مَثْنَى وَيُوتِرُ بِرَكْعَةٍ - قَالَ - قُلْتُ إِنِّي لَسْتُ عَنْ هَذَا أَسْأَلُكَ . قَالَ إِنَّكَ لَضَخْمٌ أَلاَ تَدَعُنِي أَسْتَقْرِئُ لَكَ الْحَدِيثَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ مَثْنَى مَثْنَى وَيُوتِرُ بِرَكْعَةٍ وَيُصَلِّي رَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ كَأَنَّ الأَذَانَ بِأُذُنَيْهِ . قَالَ خَلَفٌ أَرَأَيْتَ الرَّكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ وَلَمْ يَذْكُرْ صَلاَةِ .
আনাস ইবনু সীরীন (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবদুল্লাহ ইবন উমর (রাঃ) কে জিজ্ঞেস করলাম, ফজরের সালাতের পূর্বের দুই রাকাত সালাতে আমি কিরাআত দীর্ঘায়িত করে থাকি-এ ব্যাপারে আপনার মতামত কী? তিনি বললেনঃ রসূলুল্লাহ (ﷺ) রাতের বেলা নফল সালাত দুই দুই রাকাত করে আদায় করতেন এবং এক রাকাত বিতর বা বেজোড় আদায় করতেন।আনাস ইবন সিরীন বলেন-এ সময় আমি বললাম : আমি তো আপনাকে এ বিষয়ে জিজ্ঞেস করছি না। (আমার এ কথা বলার পর) তিনি বললেনঃ তুমি তো মোটা বুদ্ধির লোক দেখছি! তুমি কি আমাকে হাদীসটা (পুরো) বলতে দিবে না। রসূলুল্লাহ (ﷺ) রাতের বেলা নফল সালাত দুই দুই রাকাত করে আদায় করতেন এবং পরে এক রাকাত বিতর বা বেজোড় আদায় করতেন। আর ফজরের সালাতের পূর্বে দুই রাকাত নফল এমনভাবে আদায় করতেন যেন তিনি ‘ইকামত' বা তাকবীর শুনতে পাচ্ছেন। খালাফ ইবন হিশাম তাঁর বর্ণনাতে “ফজরের পূর্বের দুই রাকাত সালাত সম্পর্কে আপনার মতামত কী” কথাটি উল্লেখ করেছেন। তিনি ‘সালাত’ শব্দটি উল্লেখ করেননি।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৬৩১, ইসলামীক সেন্টারঃ ১৬৩৮
