৬/২০. অধ্যায়ঃ
রাত্রিকালের সলাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর
সহিহ মুসলিম : ১৬৪৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৬৪৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ عُقْبَةَ بْنَ حُرَيْثٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى فَإِذَا رَأَيْتَ أَنَّ الصُّبْحَ يُدْرِكُكَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ " . فَقِيلَ لاِبْنِ عُمَرَ مَا مَثْنَى مَثْنَى قَالَ أَنْ يُسَلِّمَ فِي كُلِّ رَكْعَتَيْنِ .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: রাতের সালাত (নফল সালাত) দুই রাকাত করে আদায় করবে। তবে যখন দেখবে যে, সকাল হয়ে যাচ্ছে তখন এক রাকাত বিতর আদায় করবে। আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে জিজ্ঞেস করা হল—দুই দুই রাকাত কীভাবে আদায় করতে হবে? তিনি বললেন: প্রতি দুই রাকাত আদায় করে সালাম ফিরাবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৬৩৩, ইসলামীক সেন্টারঃ ১৬৪০
