৬/৩১. অধ্যায়ঃ
সলাতে তন্দ্রাচ্ছন্ন হলে অথবা কুরআন পাঠ ও যিক্রে জিহবা জড়িয়ে যেতে লাগলে, ঘুমিয়ে পড়া কিংবা বিশ্রাম নেয়ার আদেশ, যাতে তা কেটে যায়
সহিহ মুসলিম : ১৭১৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৭১৮
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ الْحَوْلاَءَ بِنْتَ تُوَيْتِ بْنِ حَبِيبِ بْنِ أَسَدِ بْنِ عَبْدِ الْعُزَّى مَرَّتْ بِهَا وَعِنْدَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ هَذِهِ الْحَوْلاَءُ بِنْتُ تُوَيْتٍ وَزَعَمُوا أَنَّهَا لاَ تَنَامُ اللَّيْلَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَنَامُ اللَّيْلَ خُذُوا مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ فَوَاللَّهِ لاَ يَسْأَمُ اللَّهُ حَتَّى تَسْأَمُوا " .
উরওয়াহ্ ইবনু যুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর স্ত্রী আয়িশা (রাঃ) তাঁকে বলেছেন যে, হাওলা বিনত তুওয়াইত ইবন হাবীব ইবন আসাদ ইবন আবদুল উয্জা একদিন তাঁর কাছে গেলেন। রসূলুল্লাহ (ﷺ) তখন তাঁর কাছে গেলেন।আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম: এ হল হাওলা বিনত তুওয়াইত। লোকজন বলে থাকে যে, সে রাতে ঘুমায় না। অর্থাৎ সারারাত ইবাদত-বন্দেগী করে।রসূলুল্লাহ (ﷺ) এ কথায় বিস্মিত হয়ে বললেন: সে রাতেও ঘুমায় না? তোমরা নফল আমল ততটুকু কর যতটুকু তোমাদের সাধ্য আছে। আল্লাহর কসম, তিনি পুরস্কার দিতে ক্লান্ত হবেন না। বরং তোমরাই (ইবাদতে) ক্লান্ত হয়ে পড়বে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৭০৩, ইসলামীক সেন্টারঃ ১৭১০
