৭/৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৭৫৮ - মসজিদে আয়াত শেখার ফজিলত
সলাতে কুরআন তিলাওয়াত এবং কুরআন শিক্ষা করার ফাযীলাত
মসজিদে কুরআন শেখা দুনিয়ার সম্পদের চেয়ে উত্তম
সহীহ মুসলিম : ১৭৫৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৭৫৮
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، عَنْ مُوسَى بْنِ عُلَىٍّ، قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ ﷺ وَنَحْنُ فِي الصُّفَّةِ فَقَالَ " أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَغْدُوَ كُلَّ يَوْمٍ إِلَى بُطْحَانَ أَوْ إِلَى الْعَقِيقِ فَيَأْتِيَ مِنْهُ بِنَاقَتَيْنِ كَوْمَاوَيْنِ فِي غَيْرِ إِثْمٍ وَلاَ قَطْعِ رَحِمٍ».فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ نُحِبُّ ذَلِكَ . قَالَ «أَفَلاَ يَغْدُو أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَيَعْلَمَ أَوْ يَقْرَأَ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ خَيْرٌ لَهُ مِنْ نَاقَتَيْنِ وَثَلاَثٌ خَيْرٌ لَهُ مِنْ ثَلاَثٍ وَأَرْبَعٌ خَيْرٌ لَهُ مِنْ أَرْبَعٍ وَمِنْ أَعْدَادِهِنَّ مِنَ الإِبِلِ».
‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) আসলেন। তখন আমরা সুফ্ফাহ্ বা মসজিদের চত্বরে অবস্থান করছিলাম। তিনি বললেনঃ তোমরা কেউ চাও যে, প্রতিদিন “বুত্বহান” বা আক্বীক্বের বাজারে যাবে এবং সেখান থেকে কোন পাপ বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ছাড়াই বড় কুঁজ বা চুঁটবিশিষ্ট দু’টি উটনী নিয়ে আসবে? আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আমরা এরূপ চাই। তিনি বললেন তাহলে কি তোমরা কেউ মসজিদে গিয়ে আল্লাহর কিতাবের দু’টি আয়াত শিক্ষা দিবে না কিংবা পাঠ করবে না? এটা তার জন্য ঐরূপ দু’টি উটনীর চেয়েও উত্তম। এরূপ তিনটি আয়াত তিনটি উটনীর চেয়েও উত্তম এবং চারটি আয়াত চারটি উটনীর চেয়েও উত্তম। আর অনুরূপ সমসংখ্যক উটনীর চেয়ে তত সংখ্যক আয়াত উত্তম।
ই.ফা.১৭৪৩, ই.সে.১৭৫০
সহীহ মুসলিম হাদিস ১৭৫৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সাহাবিদের সামনে কুরআন শেখার মূল্য বোঝাতে পরিচিত দুনিয়াবি সম্পদের উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, কেউ যদি প্রতিদিন বাজারে গিয়ে কোনো পাপ বা আত্মীয়তার বন্ধন ছিন্ন না করে বড় কুঁজওয়ালা দুইটি উটনী নিয়ে আসতে পারে, তা কে না চাইবে? সাহাবিরা বললেন, তারা এমনটি চাইবেন। এরপর নবী (صلى الله عليه وسلم) বললেন, মসজিদে গিয়ে আল্লাহর কিতাবের দুইটি আয়াত শেখা বা পড়া তার জন্য দুই উটনীর চেয়েও উত্তম। তিন আয়াত তিনটির চেয়ে, চার আয়াত চারটির চেয়ে উত্তম। মূল শিক্ষা হলো—কুরআন শিক্ষা প্রতিদিনের লাভজনক আমল।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মসজিদে গিয়ে কুরআন শেখা বড় কল্যাণের কাজ।
- কুরআনের আয়াত শেখা দুনিয়ার মূল্যবান জিনিসের চেয়েও উত্তম।
- অল্প আয়াত শেখাকেও ছোট করে দেখা উচিত নয়।
- প্রতিদিন কুরআনের সাথে সম্পর্ক বাড়ানো দরকার।
