৭/১০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৭৫৯ - সূরা বাকারা ও আলে ইমরান
কুরআন তিলাওয়াত এবং সূ্রাহ্ আল বাক্বারাহ্ তিলাওয়াতের ফাযীলাত
সূরা বাকারা ও আলে ইমরানের শাফা’আত
সহীহ মুসলিম : ১৭৫৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৭৫৯
حَدَّثَنِي الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، - وَهُوَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ - حَدَّثَنَا مُعَاوِيَةُ، - يَعْنِي ابْنَ سَلاَّمٍ - عَنْ زَيْدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَلاَّمٍ، يَقُولُ حَدَّثَنِي أَبُو أُمَامَةَ، الْبَاهِلِيُّقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لأَصْحَابِهِ اقْرَءُوا الزَّهْرَاوَيْنِ الْبَقَرَةَ وَسُورَةَ آلِ عِمْرَانَ فَإِنَّهُمَا تَأْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ أَوْ كَأَنَّهُمَا غَيَايَتَانِ أَوْ كَأَنَّهُمَا فِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافَّ تُحَاجَّانِ عَنْ أَصْحَابِهِمَا اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ وَتَرْكَهَا حَسْرَةٌ وَلاَ تَسْتَطِيعُهَا الْبَطَلَةُ». قَالَ مُعَاوِيَةُ بَلَغَنِي أَنَّ الْبَطَلَةَ السَّحَرَةُ .
আবূ উমামাহ্ আল বাহিলী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)- কে বলতে শুনেছিঃ তোমরা কোরআন পাঠ কর। কারণ ক্বিয়ামাতের দিন তার পাঠকারীর জন্য সে শাফা’আতকারী হিসেবে আসবে। তোমরা দু’টি উজ্জ্বল সূরা অর্থাৎ সূরা আল বাক্বারাহ্ এবং সূরা আল ইমরান পড়। ক্বিয়ামতের দিন এ দু’টি সূরা এমনভাবে আসবে যেন তা দু’ খণ্ড মেঘ অথবা দু’টি ছায়াদানকারী অথবা দু’ ঝাঁক উড়ন্ত পাখি যা তার পাঠকারীর পক্ষ হয়ে কথা বলবে। আর তোমরা সূরা আল বাক্বারাহ্ পাঠ কর। এ সূরাটিকে গ্রহণ করা বারাকাতের কাজ এবং পরিত্যাগ করা পরিতাপের কাজ। আর বাতিলের অনুসারীগণ এর মোকাবেলা করতে পারে না। হাদীসটির বর্ণনাকারী মু’আবিয়াহ্ বলেছেন- আমি জানতে পেরেছি যে, বাতিলের অনুসারী বলে যাদুকরদের বলা হয়েছে।
ই.ফা.১৭৪৪, ই.সে.১৭৫১
সহীহ মুসলিম হাদিস ১৭৫৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে কুরআন পাঠের বড় ফজিলত এসেছে। রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কুরআন পাঠ কর; কারণ কেয়ামতের দিন কুরআন তার পাঠকারীর জন্য শাফা’আতকারী হিসেবে আসবে। এরপর তিনি সূরা আল বাকারা ও সূরা আলে ইমরান পড়ার নির্দেশ দেন। হাদিসে এ দুই সূরাকে উজ্জ্বল সূরা বলা হয়েছে এবং বলা হয়েছে, কেয়ামতের দিন এগুলো মেঘ, ছায়া বা পাখির ঝাঁকের মতো এসে পাঠকারীর পক্ষ হয়ে কথা বলবে। বিশেষভাবে সূরা বাকারা গ্রহণ করাকে বরকতের কাজ এবং ছেড়ে দেওয়াকে পরিতাপের কারণ বলা হয়েছে। তাই কুরআন তিলাওয়াত শুধু পড়া নয়, আখিরাতের প্রস্তুতির অংশ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআন কেয়ামতের দিন পাঠকারীর জন্য শাফা’আতের কারণ হবে।
- সূরা বাকারা ও আলে ইমরানের বিশেষ ফজিলত আছে।
- সূরা বাকারা নিয়মিত গ্রহণ করা বরকতের কাজ।
- কুরআন ছেড়ে দেওয়া ক্ষতির কারণ হতে পারে।
