৭/১১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৭৬২ - ফাতিহা ও বাকারা শেষাংশ
আল ফাতিহাহ্ ও সূরাহ্ আল বাক্বারার শেষ অংশের ফাযীলাত, সূরাহ্ আল বাক্বারার শেষ দু’ আয়াত তিলাওয়াতে উৎসাহ দান।
ফাতিহা ও সূরা বাকারার শেষ আয়াতের নূর
সহীহ মুসলিম : ১৭৬২
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৭৬২
حَدَّثَنَا حَسَنُ بْنُ الرَّبِيعِ، وَأَحْمَدُ بْنُ جَوَّاسٍ الْحَنَفِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ عَمَّارِ بْنِ رُزَيْقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَبَيْنَمَا جِبْرِيلُ قَاعِدٌ عِنْدَ النَّبِيِّ ﷺ سَمِعَ نَقِيضًا مِنْ فَوْقِهِ فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ هَذَا بَابٌ مِنَ السَّمَاءِ فُتِحَ الْيَوْمَ لَمْ يُفْتَحْ قَطُّ إِلاَّ الْيَوْمَ فَنَزَلَ مِنْهُ مَلَكٌ فَقَالَ هَذَا مَلَكٌ نَزَلَ إِلَى الأَرْضِ لَمْ يَنْزِلْ قَطُّ إِلاَّ الْيَوْمَ فَسَلَّمَ وَقَالَ أَبْشِرْ بِنُورَيْنِ أُوتِيتَهُمَا لَمْ يُؤْتَهُمَا نَبِيٌّ قَبْلَكَ فَاتِحَةُ الْكِتَابِ وَخَوَاتِيمُ سُورَةِ الْبَقَرَةِ لَنْ تَقْرَأَ بِحَرْفٍ مِنْهُمَا إِلاَّ أُعْطِيتَهُ .
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন জিব্রীল (আঃ) নবী (ﷺ)-এর কাছে বসেছিলেন। সে সময় তিনি উপর দিক থেকে দরজা খোলার একটা প্রচণ্ড আওয়াজ শুনতে পেয়ে মাথা উঠিয়ে বললেনঃ এটি আসমানের একটি দরজা। আজকেই এটি খোলা হ’ল- ইতোপূর্বে আর কখনো খোলা হয়নি। আর এ দরজা দিয়ে একজন মালায়িকাহ্ পৃথিবীতে নেমে আসলেন। আজকের এ দিনের আগে আর কখনো তিনি পৃথিবীতে আসেননি। তারপর তিনি সালাম দিয়ে বললেনঃ আপনি আপনাকে দেয়া দু’টি নূর বা আলোর সুসংবাদ গ্রহণ করুন। আপনার পূর্বে আর কোন নবীকে তা দেয়া হয়নি। আর ঐ দু’টি নূর হ’ল ফা-তিহাতুল কিতাব বা সূরা আল বাক্বারাহ্-এর শেষাংশ। এর যে কোন হার্ফ আপনি পড়বেন তার মধ্যকার প্রার্থিত বিষয় আপনাকে দেয়া হবে।
ই.ফা.১৭৪৭, ই.সে.১৭৫৪
সহীহ মুসলিম হাদিস ১৭৬২-এর সারসংক্ষেপ
এই হাদিসে জিবরাইল (আঃ)-এর উপস্থিতিতে এক বিশেষ ঘটনার কথা এসেছে। নবী (صلى الله عليه وسلم)-এর কাছে বসে থাকা অবস্থায় জিবরাইল (আঃ) ওপর থেকে দরজা খোলার শব্দ শুনে জানান, আসমানের একটি দরজা আজ খোলা হয়েছে, যা আগে কখনো খোলা হয়নি। সেই দরজা দিয়ে এক ফেরেশতা নেমে এসে সালাম দেন এবং নবী (صلى الله عليه وسلم)-কে দুইটি নূরের সুসংবাদ দেন। এগুলো হলো ফাতিহাতুল কিতাব এবং সূরা আল বাকারার শেষাংশ। হাদিসে বলা হয়েছে, এগুলোর যে কোনো হরফ পড়লে তার মধ্যকার প্রার্থিত বিষয় দেওয়া হবে। তাই সূরা ফাতিহা ও বাকারার শেষ আয়াতের বিশেষ মর্যাদা এখানে স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সূরা ফাতিহা নবী صلى الله عليه وسلم-কে দেওয়া বিশেষ নূরের একটি।
- সূরা বাকারার শেষাংশের বিশেষ মর্যাদা আছে।
- এই বর্ণনায় আসমানের দরজা ও ফেরেশতার আগমনের কথা এসেছে।
- দু’টি নূরের তিলাওয়াত দোয়ার সাথে গভীরভাবে যুক্ত।
