৭/১১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৭৬৩ - রাতে বাকারার শেষ দুই আয়াত
আল ফাতিহাহ্ ও সূরাহ্ আল বাক্বারার শেষ অংশের ফাযীলাত, সূরাহ্ আল বাক্বারার শেষ দু’ আয়াত তিলাওয়াতে উৎসাহ দান।
রাতে সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত
সহীহ মুসলিম : ১৭৬৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৭৬৩
وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، بْنِ يَزِيدَ قَالَلَقِيتُ أَبَا مَسْعُودٍ عِنْدَ الْبَيْتِ فَقُلْتُ حَدِيثٌ بَلَغَنِي عَنْكَ فِي الآيَتَيْنِ فِي سُورَةِ الْبَقَرَةِ . فَقَالَ نَعَمْ . قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «الآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ مَنْ قَرَأَهُمَا فِي لَيْلَةٍ كَفَتَاهُ» .
আবদুর রহমান ইবনু ইয়াযীদ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি বায়তুল্লার পাশে আবূ মাস'ঊদ (রাঃ)-এর সাথে সাক্ষাৎ পেয়ে তাঁকে বললাম সূরা আল বাক্বারার দু’টি আয়াত সম্পর্কে আপনার বর্ণিত একটি হাদীস আমি জানতে পেরেছি। আসলে সেটা হাদীস কিনা? তিনি বললেনঃ হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সূরা আল বাক্বারাহ্-এর শেষ দু’টি আয়াত এমন যে, যে ব্যক্তি কোন রাতে ঐ দু’টি পড়বে তা তার সে রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। [৩৭]
[১] যথেষ্ট হওয়ার অর্থ হ’ল- রাতের নাফ্ল সালাত আদায় করা কিংবা শাইত্বনের অনিষ্ট থেকে কিংবা বিপদাপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হওয়া। (মুসলিম শারহে নাববী – ১ম খণ্ড ২৭১ পৃষ্ঠা)ই.ফা.১৭৪৮, ই.সে.১৭৫৫
সহীহ মুসলিম হাদিস ১৭৬৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে সূরা আল বাকারার শেষ দুই আয়াতের বিশেষ ফজিলত এসেছে। আবদুর রহমান ইবনু ইয়াজিদ বায়তুল্লাহর কাছে আবু মাসউদ (রাঃ)-এর সাথে দেখা করে এই দুই আয়াত সম্পর্কে শোনা হাদিসের সত্যতা জানতে চান। আবু মাসউদ (রাঃ) জানান, রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, সূরা বাকারার শেষ দুই আয়াত এমন যে, যে ব্যক্তি কোনো রাতে এগুলো পড়বে, তা তার সে রাতের জন্য যথেষ্ট হবে। হাদিসটি খুব ছোট, কিন্তু আমলের দিক থেকে সহজ ও গভীর। রাতে ঘুমানোর আগে বা রাতের সময়ে এই আয়াত দুটি পড়া একজন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ আমল হিসেবে বোঝা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ার বিশেষ ফজিলত আছে।
- সহজ আমলও বড় কল্যাণের কারণ হতে পারে।
- সাহাবিরা হাদিসের সত্যতা যাচাই করতেন।
- কুরআনের নির্দিষ্ট আয়াত নিয়মিত পড়ার শিক্ষা পাওয়া যায়।
