৭/১২. অধ্যায়ঃ
সূরাহ্ আল কাহ্ফ ও আয়াতুল কুরসীর ফাযীলাত
সহিহ মুসলিম : ১৭৬৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৭৬৮
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ، بْنِ أَبِي الْجَعْدِ الْغَطَفَانِيِّ عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْفِ عُصِمَ مِنَ الدَّجَّالِ "
আবুদ্ দারদা (রাযিঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সূরা আল-কাহফ-এর প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৭৫৩, ইসলামীক সেন্টারঃ ১৭৬০
