৭/১৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৭৮০ - ভালো কাজে ঈর্ষার অর্থ

কুরআন অধ্যয়ন ও শিক্ষায় নিমগ্ন ব্যক্তির ফাযীলাত এবং যে ব্যক্তি ফিক্‌হ ইত্যাদির সূক্ষ্মজ্ঞান আহরণ করে তদনুসারে (নেক) ‘আমাল করে ও শিক্ষা দেয় তার ফাযীলাত

কুরআন ও সদাকায় ভালো প্রতিযোগিতার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৭৮০

وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «لاَ حَسَدَ إِلاَّ عَلَى اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ هَذَا الْكِتَابَ فَقَامَ بِهِ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً فَتَصَدَّقَ بِهِ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ " .

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দু’টি ব্যাপার ছাড়া ঈর্ষা পোষণ জায়িয নয়। একটি হ’ল-যে ব্যক্তিকে আল্লাহ তা’আলা এ কিতাবের (কোরআনের) জ্ঞান দিয়েছেন এবং সে তদনুযায়ী দিন-রাত আমল করে; এ ক্ষেত্রে ঈর্ষা পোষণ করার অর্থ তার চেয়ে বেশী করার (জ্ঞান আহরণের) চেষ্টা করা। আর অপরটি হ’ল- যে ব্যক্তিকে আল্লাহ তা’আলা অর্থ-সম্পদ দান করেছেন আর সে রাত-দিন তা থেকে সদাক্বাহ্‌ করে (এ ব্যক্তির সাথে এ অর্থে ঈর্ষা পোষণ করা যে, তার চেয়ে বেশী দান করবে)।

ই.ফা. ১৭৬৫, ই.সে. ১৭৭২

সহীহ মুসলিম হাদিস ১৭৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, দুইটি ব্যাপার ছাড়া ঈর্ষা পোষণ জায়িজ নয়। প্রথম হলো, যে ব্যক্তিকে আল্লাহ এই কিতাবের জ্ঞান দিয়েছেন এবং সে দিন-রাত তা অনুযায়ী আমল করে। দ্বিতীয় হলো, যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সে রাত-দিন তা থেকে সদাকা করে। বর্ণনার ব্যাখ্যায় বলা হয়েছে, এখানে ঈর্ষা মানে তার চেয়ে বেশি জ্ঞান অর্জন বা বেশি দান করার চেষ্টা করা। এটি খারাপ ঈর্ষা নয়; বরং ভালো কাজে এগিয়ে যাওয়ার আগ্রহ। তাই এই হাদিস আমাদের শেখায়, কুরআনের জ্ঞান শুধু মুখে নয়, আমলে থাকা চাই। আর সম্পদ থাকলে তা থেকে সদাকা করা মুমিনের সুন্দর কাজ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআনের জ্ঞান পেলে তা অনুযায়ী আমল করা দরকার।
  • সদাকা রাত-দিন করার মতো প্রশংসনীয় কাজ।
  • ভালো কাজে অন্যকে দেখে অনুপ্রাণিত হওয়া যায়।
  • ঈর্ষা যেন ক্ষতি চাওয়ার রূপ না নেয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন