৭/১৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৭৯১ - সাত হরফ ও উম্মতের সহজতা
কুরআন সাত হরফে অবতীর্ণ হওয়ার বিবরণ ও এর যথার্থতা
সাত হরফে কুরআন: উম্মতের জন্য সহজতা
সহীহ মুসলিম : ১৭৯১
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৭৯১
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، ح وَحَدَّثَنَاهُ ابْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ عِنْدَ أَضَاةِ بَنِي غِفَارٍ - قَالَ - فَأَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ فَقَالَ إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تَقْرَأَ أُمَّتُكَ الْقُرْآنَ عَلَى حَرْفٍ. فَقَالَ " أَسْأَلُ اللَّهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ وَإِنَّ أُمَّتِي لاَ تُطِيقُ ذَلِكَ " . ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ فَقَالَ إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تَقْرَأَ أُمَّتُكَ الْقُرْآنَ عَلَى حَرْفَيْنِ فَقَالَ " أَسْأَلُ اللَّهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ وَإِنَّ أُمَّتِي لاَ تُطِيقُ ذَلِكَ " . ثُمَّ جَاءَهُ الثَّالِثَةَ فَقَالَ إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تَقْرَأَ أُمَّتُكَ الْقُرْآنَ عَلَى ثَلاَثَةِ أَحْرُفٍ. فَقَالَ " أَسْأَلُ اللَّهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ وَإِنَّ أُمَّتِي لاَ تُطِيقُ ذَلِكَ " . ثُمَّ جَاءَهُ الرَّابِعَةَ فَقَالَ إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تَقْرَأَ أُمَّتُكَ الْقُرْآنَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَأَيُّمَا حَرْفٍ قَرَءُوا عَلَيْهِ فَقَدْ أَصَابُوا.
উবাই ইবনু কা'ব (রাযিঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) গিফার গোত্রের জলাশয়ের (কূপের) নিকট ছিলেন। তখন জিব্রীল ('আঃ) তাঁর নিকট এসে বলেন, নিশ্চয় আল্লাহ আপনাকে এ নির্দেশ দিয়েছেন যে, আপনি আপনার উম্মাতকে এক হার্ফে (পদ্ধতিতে) কোরআন পড়ান। তিনি বলেনঃ আমি আল্লাহর নিকট তাঁর মার্জনা ও ক্ষমা প্রার্থনা করি। নিশ্চয় আমার উম্মাত এতে সমর্থ হবে না।অতঃপর জিব্রীল ('আঃ) দ্বিতীয়বার এসে বলেন, নিশ্চয় আল্লাহ আপনাকে এ নির্দেশ দিয়েছেন যে, আপনি যেন আপনার উম্মাতকে দুই হার্ফে (পদ্ধতিতে) কোরআন পড়ান। তিনি বলেনঃ আমি আল্লাহর নিকট তাঁর মার্জনা ও ক্ষমা প্রার্থনা করি। নিশ্চয় আমার উম্মাত এতে সমর্থ হবে না। জিব্রীল ('আঃ) তৃতীয়বার এসে বলেন, নিশ্চয় আল্লাহ আপনাকে এ নির্দেশ দিয়েছেন যে, আপনি যেন আপনার উম্মাতকে তিন হার্ফে (পদ্ধতিতে) কোরআন পড়ান। তিনি বলেনঃ নিশ্চয় আমার উম্মাত এতে সমর্থ হবে না। আমি আল্লাহর নিকট তাঁর মার্জনা ও ক্ষমা প্রার্থনা করি। জিব্রীল (আঃ) চতুর্থবার তাঁর নিকট এসে বলেন, নিশ্চয় আল্লাহ আপনাকে এ নির্দেশ দিয়েছেন যে, আপনি যেন আপনার উম্মাতকে সাত হার্ফে (পদ্ধতিতে) কোরআন শিক্ষা দেন। তারা এর যে কোন একটি পদ্ধতিতে পাঠ করলে তা যথার্থ হবে।
ই.ফা. ১৭৭৬, ই.সে. ১৭৮৩
সহীহ মুসলিম হাদিস ১৭৯১-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) গিফার গোত্রের জলাশয়ের কাছে ছিলেন। জিবরীল (আঃ) এসে জানান, আল্লাহ নির্দেশ দিয়েছেন যেন উম্মতকে এক হরফে কুরআন পড়ানো হয়। নবীজি (صلى الله عليه وسلم) বলেন, তিনি আল্লাহর কাছে মার্জনা ও ক্ষমা চান, কারণ তাঁর উম্মত এতে সমর্থ হবে না। এরপর দুই হরফ, তিন হরফ, শেষে সাত হরফে কুরআন পাঠের নির্দেশ আসে। শেষ কথাটি খুব গুরুত্বপূর্ণ: উম্মত সাত হরফের যে কোনো একটি পদ্ধতিতে পাঠ করলে তা যথার্থ হবে। এই হাদিসে কুরআন তিলাওয়াতের সহজতা, নবীজি (صلى الله عليه وسلم)-এর উম্মতের প্রতি মমতা এবং আল্লাহর পক্ষ থেকে প্রশস্ততার শিক্ষা একসঙ্গে এসেছে। “সাত হরফে কুরআন” বিষয়টি বোঝার জন্য এটি সরাসরি ও শক্তিশালী বর্ণনা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজি (صلى الله عليه وسلم) উম্মতের কষ্ট কমানোর জন্য আল্লাহর কাছে সহজতা চেয়েছেন।
- কুরআন সাত হরফে পাঠের অনুমতি একটি প্রশস্ততা।
- সহীহভাবে অনুমোদিত পদ্ধতিতে পাঠ করলে তা যথার্থ বলে গণ্য।
- কিরাআত বিষয়ে অজ্ঞতা থেকে বিরোধ না করে বর্ণনা জানা দরকার।
