৭/১৮. অধ্যায়ঃ
ক্বিরাআত সম্পর্কিত
সহিহ মুসলিম : ১৭৯৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৭৯৯
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ رَأَيْتُ رَجُلاً سَأَلَ الأَسْوَدَ بْنَ يَزِيدَ وَهُوَ يُعَلِّمُ الْقُرْآنَ فِي الْمَسْجِدِ فَقَالَ كَيْفَ تَقْرَأُ هَذِهِ الآيَةَ فَهَلْ مِنْ مُدَّكِرٍ أَدَالاً أَمْ ذَالاً قَالَ بَلْ دَالاً سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مُدَّكِرٍ " . دَالاً .
আবূ ইসহাক্ব (রহঃ) হতে বর্ণিতঃ
আসওয়াদ ইবন ইয়াজিদ (রাঃ) মসজিদের মধ্যে কুরআন শিক্ষাদানরত অবস্থায় আমি জনৈক ব্যক্তিকে তার নিকট জিজ্ঞেস করতে দেখলাম যে, সে বলল, আপনি فَهَلْ مِنْ مُدَّكِرٍ আয়াত কিভাবে পড়েন- مُدَّكِرٍ শব্দে ‘দাল’ হরফ সহযোগে অথবা مُذكِرٍ ‘যাল’ হরফ সহযোগে? তিনি বলেন, বরং مُدَّكِرٍ ‘দাল’ সহযোগে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৭৮৪, ইসলামীক সেন্টারঃ ১৭৯১
