৭/১৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৭৯৮ - মুফাসসাল সূরা ও নববী কিরাআত
ধীরস্থিরতার সাথে ক্বিরাআত পড়া, অতি দ্রুত পাঠ বর্জন করা এবং এক রাক‘আতে দু’ বা ততোধিক সূরা সংযোজনের বৈধতা
মুফাসসাল সূরার জোড়া পাঠের শিক্ষা
সহীহ মুসলিম : ১৭৯৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৭৯৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، أَنَّهُ سَمِعَ أَبَا وَائِلٍ، يُحَدِّثُ أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى ابْنِ مَسْعُودٍ فَقَالَ إِنِّي قَرَأْتُ الْمُفَصَّلَ اللَّيْلَةَ كُلَّهُ فِي رَكْعَةٍ . فَقَالَ عَبْدُ اللَّهِ هَذًّا كَهَذِّ الشِّعْرِ فَقَالَ عَبْدُ اللَّهِ لَقَدْ عَرَفْتُ النَّظَائِرَ الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَقْرُنُ بَيْنَهُنَّ - قَالَ - فَذَكَرَ عِشْرِينَ سُورَةً مِنَ الْمُفَصَّلِ سُورَتَيْنِ سُورَتَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ .
আম্র ইবনু মুর্রাহ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আবূ ওয়ায়িল (রহঃ)-কে বর্ণনা করতে শুনেছেন যে, জনৈক ব্যক্তি ইবনু মাস ‘উদ (রাঃ)-এর নিকট এসে বলল, আমি আজ রাতে সমস্ত মুফাস্সাল সূরা সালাতের এক রাক’আতেই পড়েছি। ‘আবদুল্লাহ (রাঃ) বলেন, কবিতা আবৃত্তির ন্যায় দ্রুত গতিতে। ‘আবদুল্লাহ (রাঃ) আরো বলেন, আমি অবশ্যই সেসব দৃষ্টান্ত অবহিত আছি, যেসব সূরা রাসূলুল্লাহ (ﷺ) একত্রে মিলিয়ে পড়তেন। বর্ণনাকারী বলেন, তিনি মুফাস্সাল সূরাগুলো থেকে বিশটি সূরার উল্লেখ করলেন, যার দুটি করে সূরা প্রতি রাক ‘আতে পড়া হত।
ই.ফা, ১৭৮৩.ই.সে. ১৭৯০
সহীহ মুসলিম হাদিস ১৭৯৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি ইবনু মাসউদ (রাঃ)-কে বলেন, তিনি রাতে সমস্ত মুফাসসাল সূরা এক রাকাতে পড়েছেন। ইবনু মাসউদ (রাঃ) বলেন, এটি যেন কবিতা আবৃত্তির মতো দ্রুত। এরপর তিনি বলেন, তিনি সেসব দৃষ্টান্ত জানেন, যেসব সূরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) একত্রে মিলিয়ে পড়তেন। বর্ণনাকারী বলেন, তিনি মুফাসসাল সূরাগুলোর মধ্যে বিশটি সূরার উল্লেখ করেন, যেগুলো দু’টি করে প্রতি রাকাতে পড়া হতো। এই হাদিসে কুরআন তিলাওয়াতের আদব পরিষ্কার: বেশি পড়ার দাবি করার চেয়ে নবীজি (صلى الله عليه وسلم)-এর পদ্ধতি বোঝা বেশি জরুরি। সালাতে মুফাসসাল সূরা পড়া, জোড়া সূরা পাঠ এবং ধীর-স্থির তিলাওয়াত—সবই এই বর্ণনার সঙ্গে জড়িত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- এক রাকাতে অনেক পড়া নিয়ে আত্মপ্রশংসা না করাই ভালো।
- কুরআন কবিতার মতো দ্রুত পড়া থেকে সতর্ক থাকা দরকার।
- নবীজি (صلى الله عليه وسلم)-এর সালাতে সূরা জোড়া করে পড়ার বর্ণনা এসেছে।
- সাহাবীদের কাছ থেকে কিরাআতের বাস্তব শিক্ষা নেওয়া উচিত।
