৭/১৯. অধ্যায়ঃ
যে সকল ওয়াক্তে সলাত আদায় করা নিষেধ
সহিহ মুসলিম : ১৮০৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৮০৬
وَحَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، وَإِسْمَاعِيلُ بْنُ سَالِمٍ، جَمِيعًا عَنْ هُشَيْمٍ، - قَالَ دَاوُدُ حَدَّثَنَا هُشَيْمٌ، - أَخْبَرَنَا مَنْصُورٌ، عَنْ قَتَادَةَ، قَالَ أَخْبَرَنَا أَبُو الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سَمِعْتُ غَيْرَ، وَاحِدٍ، مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْهُمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَكَانَ أَحَبَّهُمْ إِلَىَّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ .
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর একাধিক সাহাবীর নিকট শুনেছি, যাদের মধ্যে আমার প্রিয়তম উমর ইবনুল খাত্তাব (রাঃ)-ও অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাতের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত এবং আসরের সালাতের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৭৯১.ইসলামীক সেন্টারঃ ১৭৯৮
