৭/২১. অধ্যায়ঃ
সূর্যোদয় ও অস্তকালে সলাত আদায় না করা
সহিহ মুসলিম : ১৮১৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৮১৭
وَحَدَّثَنَا حَسَنٌ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ لَمْ يَدَعْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ . قَالَ فَقَالَتْ عَائِشَةُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَتَحَرَّوْا طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا فَتُصَلُّوا عِنْدَ ذَلِكَ " .
আয়িশাহ্ (রাযিঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আসরের সালাতের পর দুই রাকাত (নফল) সালাত (আদায় করা) ত্যাগ করেননি। বর্ণনাকারী বলেন, আয়িশা (রাঃ) আরো বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা সূর্যোদয় ও সূর্যাস্তের অপেক্ষায় থেকো না যে, তখন সালাত আদায় করবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৮০২, ইসলামীক সেন্টারঃ ১৮০৯
