৭/২৫. অধ্যায়ঃ
শঙ্কার (ভয়ের) সময় সলাত
সহিহ মুসলিম : ১৮৩৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৮৩৪
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا يَحْيَى، بْنُ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ، قَالَ أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى إِذَا كُنَّا بِذَاتِ الرِّقَاعِ قَالَ كُنَّا إِذَا أَتَيْنَا عَلَى شَجَرَةٍ ظَلِيلَةٍ تَرَكْنَاهَا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم - قَالَ - فَجَاءَ رَجُلٌ مِنَ الْمُشْرِكِينَ وَسَيْفُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُعَلَّقٌ بِشَجَرَةٍ فَأَخَذَ سَيْفَ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم فَاخْتَرَطَهُ فَقَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَتَخَافُنِي قَالَ " لاَ " . قَالَ فَمَنْ يَمْنَعُكَ مِنِّي قَالَ " اللَّهُ يَمْنَعُنِي مِنْكَ " . قَالَ فَتَهَدَّدَهُ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَغْمَدَ السَّيْفَ وَعَلَّقَهُ - قَالَ - فَنُودِيَ بِالصَّلاَةِ فَصَلَّى بِطَائِفَةٍ رَكْعَتَيْنِ ثُمَّ تَأَخَّرُوا وَصَلَّى بِالطَّائِفَةِ الأُخْرَى رَكْعَتَيْنِ قَالَ فَكَانَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرْبَعُ رَكَعَاتٍ وَلِلْقَوْمِ رَكْعَتَانِ .
জাবির (রাযিঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে রওয়ানা হয়ে ‘যাতুর রিক্বা’ নামক স্থানে পৌঁছে গেলাম। বর্ণনাকারী বলেন, আমরা কোন ছায়াদার গাছের নিকট পৌঁছলে তা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য (বিশ্রামের) ছেড়ে দিতাম। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর তরবারি একটি গাছের সাথে ঝুলন্ত থাকা অবস্থায় এক মুশরিক ব্যক্তি এসে তাঁর তরবারি হস্তগত করে তা কোষমুক্ত করল। অতঃপর সে রাসূলুল্লাহ (ﷺ)-কে বলল, তুমি কি আমাকে ভয় কর? তিনি বললেন: না। সে বলল, কে তোমাকে আমার (আক্রমণ) থেকে রক্ষা করবে? তিনি বললেন: আল্লাহ আমাকে তোমার থেকে রক্ষা করবে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীরা লোকটিকে হুমকি দিলে সে তরবারিটা খাপের মধ্যে ঢুকিয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখল। বর্ণনাকারী বলেন, অতঃপর সালাতের জন্য আজান দেয়া হলে তিনি (ﷺ) এক দলের সাথে দুই রাকাত সালাত আদায় করলেন। অতঃপর এ দলটি পিছনে সরে গেল এবং তিনি (ﷺ) অপর দলের সাথে আরো দুই রাকাত সালাত আদায় করলেন। বর্ণনাকারী বলেন, এতে রাসূলুল্লাহ (ﷺ)-এর হল চার রাকাত এবং লোকদের হল দুই রাকাত।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৮১৯, ইসলামীক সেন্টারঃ ১৮২৬
