৮/২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৮৪৯ - জুমার দিনে আগে মসজিদে যাওয়ার ফজিলত

জুমু‘আর দিনে সুগন্ধি ও মিসওয়াক ব্যবহার প্রসঙ্গে

জুমার দিনে আগে মসজিদে যাওয়ার ফজিলত

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৮৪৯

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ «مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً فَإِذَا خَرَجَ الإِمَامُ حَضَرَتِ الْمَلاَئِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ ‏"‏.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি জুমু‘আর দিন জানাবাতের (ফরজ গোসল) গোসলের মত গোসল করল, অতঃপর দিনের প্রথমভাগে মসজিদে এল, সে যেন একটি উট কুরবানী করল। অতঃপর যে ব্যক্তি আসলো সে যেন একটি গরু কুরবানী করল; অতঃপর যে ব্যক্তি আসলো সে যেন একটি ভেড়া কুরবানী করল, অতঃপর যে ব্যক্তি আসলো সে যেন একটি মুরগী কুরবানী করল, অতঃপর যে ব্যক্তি আসলো সে যেন একটি ডিম কুরবানী করল। অতঃপর ইমাম যখন খুতবাহ্‌ দিতে (দাঁড়ালেন) তখন মালাকগণ খুতবাহ্‌ শোনার জন্য উপস্থিত হন।

ই.ফা. ১৮৩৪, ই.সে. ১৮৪১

সহীহ মুসলিম হাদিস ১৮৪৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে জুমার দিনের একটি বড় শিক্ষা এসেছে। যে ব্যক্তি জুমার দিন জানাবাতের গোসলের মতো ভালোভাবে গোসল করে দিনের প্রথম ভাগে মসজিদে যায়, তার জন্য উট কুরবানির মতো সওয়াবের উদাহরণ দেওয়া হয়েছে। এরপর যারা পর্যায়ক্রমে আসে, তাদের জন্য গরু, ভেড়া, মুরগি এবং ডিম কুরবানির উদাহরণ এসেছে। এখানে মূল কথা হলো, জুমার জন্য আগে প্রস্তুত হওয়া, পরিষ্কার হয়ে মসজিদে যাওয়া এবং খুতবার আগে উপস্থিত হওয়া। হাদিসে আরও বলা হয়েছে, ইমাম খুতবার জন্য দাঁড়ালে ফেরেশতাগণ খুতবা শুনতে উপস্থিত হন। তাই জুমার নামাজ, জুমার গোসল, আগে মসজিদে যাওয়া এবং খুতবা শোনার আদব এই হাদিসের মূল বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জুমার দিনে গোসল করে আগে মসজিদে যাওয়া বড় ফজিলতের কাজ।
  • আগে উপস্থিত হওয়ার গুরুত্ব কুরবানির উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে।
  • ইমাম খুতবা শুরু করলে মনোযোগ দিয়ে খুতবা শোনা উচিত।
  • জুমার প্রস্তুতি শুধু নামাজে আসা নয়, গোসল ও সময়ের যত্নও এর অংশ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন