৮/৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৮৬৭ - জুমার দিনের মর্যাদা ও উম্মতের সম্মান
জুমু‘আর দিবসে এ উম্মাতের একটি উপঢৌকন
জুমার দিনের মর্যাদা ও মুসলিম উম্মতের বিশেষ সম্মান
সহীহ মুসলিম : ১৮৬৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৮৬৭
وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَوَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالاَ حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِي مَالِكٍ، الأَشْجَعِيِّ عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالاَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَضَلَّ اللَّهُ عَنِ الْجُمُعَةِ مَنْ كَانَ قَبْلَنَا فَكَانَ لِلْيَهُودِ يَوْمُ السَّبْتِ وَكَانَ لِلنَّصَارَى يَوْمُ الأَحَدِ فَجَاءَ اللَّهُ بِنَا فَهَدَانَا اللَّهُ لِيَوْمِ الْجُمُعَةِ فَجَعَلَ الْجُمُعَةَ وَالسَّبْتَ وَالأَحَدَ وَكَذَلِكَ هُمْ تَبَعٌ لَنَا يَوْمَ الْقِيَامَةِ نَحْنُ الآخِرُونَ مِنْ أَهْلِ الدُّنْيَا وَالأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ الْمَقْضِيُّ لَهُمْ قَبْلَ الْخَلاَئِقِ» .وَفِي رِوَايَةِ وَاصِلٍ الْمَقْضِيُّ بَيْنَهُمْ .
আবূ হুরায়রাহ্ (রাঃ) ও হুযায়ফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তারা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ আমাদের পূর্ববর্তীদেরকে জুমু‘আর দিন সম্পর্কে সঠিক পথের সন্ধান দেননি বিরোধে লিপ্ত হওয়ার কারণে। তাই ইয়াহূদীদের জন্য শনিবার এবং খৃষ্টানদের জন্য রবিবার জুমু‘আহ্ নির্ধারিত হয়েছে। আল্লাহ আমাদেরকে (পৃথিবীতে) আনলেন এবং আমাদেরকে জুমু‘আর দিনের সঠিক সন্ধান দিলেন। অতএব তিনি জুমু‘আর দিন, শনিবার ও রবিবার এভাবে (বিন্যাস) করলেন, এভাবে তারা কিয়ামতের দিন আমাদের পশ্চাদবর্তী হবে। আমরা পৃথিবীবাসীর মধ্যে শেষে আগমনকারী উম্মত এবং কিয়ামতের দিন হব সর্বপ্রথম। যাদের সমগ্র সৃষ্টির সর্বপ্রথম বিচার অনুষ্ঠিত হবে।অধস্তন বর্ণনাকারী ওয়াসিল (রহঃ)-এর বর্ণনায় আছে “সকলের মধ্যে”।
ই.ফা. ১৮৫২, ই.সে.১৮৫৯
সহীহ মুসলিম হাদিস ১৮৬৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে জুমার দিনের মর্যাদা খুব স্পষ্টভাবে এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, পূর্ববর্তী জাতিগণ জুমার দিনের সঠিক দিশা পায়নি; ইহুদিদের জন্য শনিবার এবং খ্রিস্টানদের জন্য রবিবার নির্ধারিত হয়েছিল। আল্লাহ মুসলিম উম্মতকে জুমার দিনের সঠিক দিশা দিয়েছেন। তাই জুমা, শনিবার ও রবিবার—এই ক্রমে দিনগুলোর কথা এসেছে। হাদিসে আরও বলা হয়েছে, মুসলিম উম্মত দুনিয়ায় শেষ উম্মত হলেও কেয়ামতের দিন বিচার ও মর্যাদার ক্ষেত্রে অগ্রবর্তী হবে। এখানে মূল শিক্ষা হলো, জুমার দিন শুধু একটি সাপ্তাহিক দিন নয়; এটি আল্লাহর দান, উম্মতের পরিচয় এবং কেয়ামতের সম্মানের সঙ্গে যুক্ত। তাই জুমার দিনকে গুরুত্ব, প্রস্তুতি ও ইবাদতের মন নিয়ে গ্রহণ করা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জুমার দিন মুসলিম উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ দিশা।
- দুনিয়ায় পরে আসা মানে আখিরাতে মর্যাদা কম হওয়া নয়।
- জুমার দিনকে সাধারণ দিনের মতো না দেখে ইবাদতের সুযোগ হিসেবে নেওয়া উচিত।
- উম্মতের সম্মান আল্লাহর দান; তাই শুকরিয়া ও আনুগত্য জরুরি।
