৮/৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৮৭২ - গোসল, খুতবা ও জুমার ক্ষমার ফজিলত

জুমু‘আর দিনে যে ব্যক্তি (খুত্‌বাহ্‌) শ্রবণ করে এবং চুপ থাকে তার মর্যাদা

গোসল করে জুমায় আসা ও নীরবে খুতবা শোনার ফজিলত

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৮৭২

حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ زُرَيْعٍ - حَدَّثَنَا رَوْحٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «مَنِ اغْتَسَلَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَصَلَّى مَا قُدِّرَ لَهُ ثُمَّ أَنْصَتَ حَتَّى يَفْرُغَ مِنْ خُطْبَتِهِ ثُمَّ يُصَلِّيَ مَعَهُ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الأُخْرَى وَفَضْلَ ثَلاَثَةِ أَيَّامٍ " .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ যে ব্যক্তি গোসল করে জুমু‘আর সালাতে আসল, অতঃপর সাধ্যমত (সুন্নাত) সালাত আদায় করল, অতঃপর ইমামের খুত্‌বাহ্‌ শেষ হওয়া পর্যন্ত নীরব থাকল, অতঃপর ইমামের সাথে (জুমু‘আর) সালাত আদায় করল, এতে তার দু’ জুমু‘আর মধ্যকার দিনসমূহের এবং আরো তিন দিনের পাপ ক্ষমা করে দেয়া হয়।

ই.ফা.১৮৫৭, ই.সে.১৮৬৪

সহীহ মুসলিম হাদিস ১৮৭২-এর সারসংক্ষেপ

এই হাদিসে জুমার দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি আদব একসঙ্গে এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, যে ব্যক্তি গোসল করে জুমার সালাতে আসে, তারপর সাধ্যমতো সালাত আদায় করে, এরপর ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত নীরব থাকে, তারপর ইমামের সঙ্গে জুমার সালাত পড়ে—তার দুই জুমার মধ্যকার দিনগুলোর এবং অতিরিক্ত তিন দিনের পাপ ক্ষমা করে দেওয়া হয়। এখানে জুমার ফজিলতকে শুধু নামাজে উপস্থিত থাকার সঙ্গে সীমাবদ্ধ করা হয়নি। গোসল, মসজিদে আসা, নফল সালাত, খুতবার সময় নীরবতা এবং জামাতে অংশ নেওয়া—সবগুলো বিষয় একসঙ্গে এসেছে। তাই জুমার দিন পরিচ্ছন্নতা ও মনোযোগের দিন। খুতবার সময় কথা না বলা এবং মন দিয়ে শোনা এই হাদিসের বড় শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জুমার আগে গোসল করা এই হাদিসে প্রশংসিত কাজ হিসেবে এসেছে।
  • মসজিদে এসে সাধ্যমতো সালাত আদায় করা উত্তম।
  • খুতবা শেষ হওয়া পর্যন্ত নীরব থাকা গুরুত্বপূর্ণ।
  • জুমার আদব মানা পাপ ক্ষমার কারণ হিসেবে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন