৮/১১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৮৮৬ - বসে খুতবা দেওয়ার বিরুদ্ধে সতর্কতা

আল্লাহ তা‘আলার এ উক্তি প্রসঙ্গেঃ “যখন তারা দেখল ব্যবসায় ও কৌতুক তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে তার দিকে ছুটে গেল”

জুমার খুতবা দাঁড়িয়ে দেওয়ার গুরুত্ব ও কা‘ব (রাঃ)-এর আপত্তি

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৮৮৬

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ دَخَلَ الْمَسْجِدَ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ أُمِّ الْحَكَمِ يَخْطُبُ قَاعِدًا فَقَالَ انْظُرُوا إِلَى هَذَا الْخَبِيثِ يَخْطُبُ قَاعِدًا وَقَالَ اللَّهُ تَعَالَى ‏{‏ وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا‏}‏

কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি মসজিদে প্রবেশ করলেন এবং তখন ‘আবদুর রাহমান ইবনুল হাকাম বসা অবস্থায় খুত্‌বাহ্‌ দিচ্ছিলেন। কা’ব (রাঃ) বলেন, তোমরা এ নরাধমের প্রতি লক্ষ্য কর, সে বসে বসে খুত্‌বাহ্‌ দিচ্ছে। [৪২]অথচ আল্লাহ তা‘আলা বলেনঃ এবং যখন তারা দেখল ব্যবসা ও কৌতুকের বিষয়, তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে সেদিকে ছুটে গেল- (সূরা আল জুমু‘আহ ৬২ : ১১)।”

[১] এ হাদিস এবং পূর্বোক্ত হাদীস জুমু‘আর দিনে বসে বসে খুত্‌বাহ্‌ দানকারী ইমামের জন্য হুশিয়ারী যারা একই সাথে দুটো বিদআত জড়ো করেছেন-(১) খুত্‌বার পূর্বে বয়ান করা,(২) বসে বসে বয়ান করা।ই.ফা. ১৮৭১, ই.সে. ১৮৭৮

সহীহ মুসলিম হাদিস ১৮৮৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে কা‘ব ইবনু উজরাহ (রাঃ)-এর একটি ঘটনা এসেছে। তিনি মসজিদে প্রবেশ করে দেখলেন, আবদুর রহমান ইবনু উম্মুল হাকাম বসে খুতবা দিচ্ছেন। তখন কা‘ব (রাঃ) তীব্র আপত্তি করেন এবং সূরা আল-জুমু‘আহর আয়াত উল্লেখ করেন—যখন তারা ব্যবসা বা কৌতুকের বিষয় দেখল, তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে চলে গেল। এই বর্ণনায় কা‘ব (রাঃ) আয়াতের ‘দাঁড়ানো অবস্থায়’ কথাটি দিয়ে দাঁড়িয়ে খুতবা দেওয়ার গুরুত্ব বোঝান। হাদিসের মূল বিষয় হলো জুমার খুতবার পদ্ধতি এবং নবী (صلى الله عليه وسلم)-এর আমলের প্রতি সাহাবীদের সতর্কতা। এখানে ভাষা কঠোর এসেছে, তবে মূল শিক্ষা হলো—জুমার খুতবা সুন্নাহসম্মত পদ্ধতিতে হওয়া উচিত এবং খুতবার মর্যাদা রক্ষা করা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কা‘ব (রাঃ) বসে খুতবা দেওয়ার বিষয়ে আপত্তি করেছেন।
  • তিনি সূরা জুমু‘আর আয়াত দিয়ে দাঁড়ানো খুতবার বিষয়টি স্মরণ করান।
  • সাহাবীরা নবী (صلى الله عليه وسلم)-এর আমলের বিষয়ে সতর্ক ছিলেন।
  • জুমার খুতবার পদ্ধতি সম্মান করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন