৮/১৭. অধ্যায়ঃ
জুমু‘আর দিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি পাঠ করতেন
সহিহ মুসলিম : ১৯২০
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৯২০
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، . أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي الصُّبْحِ يَوْمَ الْجُمُعَةِ بِـ { الم * تَنْزِيلُ} فِي الرَّكْعَةِ الأُولَى وَفِي الثَّانِيَةِ { هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ حِينٌ مِنَ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْئًا مَذْكُورًا}
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) জুমু‘আর দিন ফজরের সালাতে প্রথম রাকাতে “আলিফ লা~ম মী~ম তানযীল” (সূরা সিজদা) এবং দ্বিতীয় রাকাতে “হাল আতা আলাল ইনসান হীনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শেয়াম মাযকূরা” (সূরা আদ-দাহর) সূরাদ্বয় পাঠ করতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৯০৫, ইসলামীক সেন্টারঃ ১৯১২
