৯/১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৯৩৩ - ঈদের দিনে তাকওয়া ও সদাকার শিক্ষা

দু’ ঈদের দিনে নারীদের ঈদগাহে যাওয়া এবং পুরুষদের থেকে পৃথক থেকে খুত্‌বায় শারীক হওয়ার বৈধতা প্রসঙ্গে

ঈদের দিনে তাকওয়া, নসিহত ও সদাকা

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৯৩৩

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ الصَّلاَةَ يَوْمَ الْعِيدِ فَبَدَأَ بِالصَّلاَةِ قَبْلَ الْخُطْبَةِ بِغَيْرِ أَذَانٍ وَلاَ إِقَامَةٍ ثُمَّ قَامَ مُتَوَكِّئًا عَلَى بِلاَلٍ فَأَمَرَ بِتَقْوَى اللَّهِ وَحَثَّ عَلَى طَاعَتِهِ وَوَعَظَ النَّاسَ وَذَكَّرَهُمْ ثُمَّ مَضَى حَتَّى أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ فَقَالَ تَصَدَّقْنَ فَإِنَّ أَكْثَرَكُنَّ حَطَبُ جَهَنَّمَ فَقَامَتْ امْرَأَةٌ مِنْ سِطَةِ النِّسَاءِ سَفْعَاءُ الْخَدَّيْنِ فَقَالَتْ لِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِأَنَّكُنَّ تُكْثِرْنَ الشَّكَاةَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ قَالَ فَجَعَلْنَ يَتَصَدَّقْنَ مِنْ حُلِيِّهِنَّ يُلْقِينَ فِي ثَوْبِ بِلَالٍ مِنْ أَقْرِطَتِهِنَّ وَخَوَاتِمِهِنَّ

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি ঈদের দিন রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। তিনি খুতবার আগে প্রথমে সালাত আদায় করলেন-আযান ইক্বামাত ছাড়া। অতঃপর তিনি বিলালের ওপর ভর দিয়ে দাঁড়ালেন এবং “আল্লাহ ভীতি” অর্জন করার আদেশ করলেন ও তাঁর আনুগত্য করার জন্য অনুপ্রাণিত করলেন। তিনি সমবেত জনতাকে উপদেশ দিলেন। তারপর তিনি সামনে অগ্রসর হয়ে মহিলাদের কাছে আসলেন এবং তাদেরকেও উপদেশ দিলেন ও নসীহত করলেন। তারপর বললেন, তোমরা সদকা কর। কেননা তোমাদের বেশীর ভাগ মহিলাই জাহান্নামের জ্বালানী হবে।(এ কথা শুনে) মহিলাদের মধ্যে থেকে উভয় গালে কালো দাগ বিশিষ্ট একটি মেয়েলোক দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কেন আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, কেননা তোমরা বেশী অজুহাত ও অভিযোগ পেশ করে থাক এবং স্বামীর অবাধ্যচরণ করে থাক। বর্ণনাকারী বলেন, এরপর মহিলাগণ তাদের অলঙ্কারাদি দান করতে শুরু করল। তারা তাদের কানের ঝুমকা, রিং এবং আংটিসমূহ বিলালের কাপড়ে ফেলতে লাগল।

ই.ফা. ১৯১৮, ই.সে. ১৯২৫

সহীহ মুসলিম হাদিস ১৯৩৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) বর্ণনা করেন, তিনি ঈদের দিনে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে ছিলেন। নবী (صلى الله عليه وسلم) আজান ও ইকামাত ছাড়া খুতবার আগে সালাত আদায় করেন। এরপর বিলাল (রাঃ)-এর উপর ভর দিয়ে দাঁড়িয়ে মানুষকে আল্লাহভীতি অর্জনের নির্দেশ দেন এবং আল্লাহর আনুগত্যে উৎসাহ দেন। তারপর তিনি নারীদের কাছে যান, তাদেরও উপদেশ দেন এবং সদাকা করতে বলেন। হাদিসে নারীদের কিছু আচরণের বিষয়ে সতর্ক করা হয়েছে—বেশি অভিযোগ করা এবং স্বামীর অবাধ্যতা। এ কথা শুনে মহিলারা নিজেদের কানের দুল ও আংটি বিলালের কাপড়ে দান করতে থাকেন। এখানে ঈদের সালাতের নিয়ম, তাকওয়ার শিক্ষা এবং সদাকার মাধ্যমে সংশোধনের পথ দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঈদের সালাত আজান ও ইকামাত ছাড়া আদায় করার বর্ণনা এখানে এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم) মানুষকে তাকওয়া ও আল্লাহর আনুগত্যের দিকে ডাকতেন।
  • নারীদের উপদেশে আচরণ সংশোধন ও সদাকার কথা বিশেষভাবে এসেছে।
  • নসিহত শুনে মহিলারা সদাকা করতে দ্রুত সাড়া দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন