৯/৩. অধ্যায়ঃ
দু’ ঈদের সলাতে কোন্ সূরাহ পাঠ করবে
সহিহ মুসলিম : ১৯৪৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৯৪৫
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ ضَمْرَةَ، بْنِ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ، قَالَ سَأَلَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ عَمَّا قَرَأَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي يَوْمِ الْعِيدِ فَقُلْتُ بِـ { اقْتَرَبَتِ السَّاعَةُ} وَ { ق وَالْقُرْآنِ الْمَجِيدِ}
আবূ ওয়াক্বিদ আল লায়সী (রাঃ) হতে বর্ণিতঃ
আমাকে উমর ইবনুল খাত্তাব (রাঃ) জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদের দিনে কোন সূরা পড়েছেন? আমি উত্তরে বললাম, তিনি (ﷺ) “ইকতারাবাতিস সা'আতু” (সূরা ক্বামার) এবং “ক্বাফ, ওয়াল কুরআনিল মাজীদ” (সূরা ক্বাফ) পাঠ করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৯৩০, ইসলামীক সেন্টারঃ ১৯৩৭
