১/৪৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২০৫ - বাহ্যিক বীরত্ব ও শেষ পরিণাম

আত্মহত্যা করা মহাপাপ, যে ব্যক্তি যে বস্তু দ্বারা আত্মহত্যা করবে জাহান্নামে সে বস্তু দ্বারা তাকে শাস্তি দেয়া হবে এবং মুসলিম ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না।

বাহ্যিক কাজ নয়, শেষ পরিণামই বড় শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২০৫

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ عَبْدِ الرَّزَّاقِ، - قَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، - أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ شَهِدْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ حُنَيْنًا فَقَالَ لِرَجُلٍ مِمَّنْ يُدْعَى بِالإِسْلاَمِ " هَذَا مِنْ أَهْلِ النَّارِ " فَلَمَّا حَضَرْنَا الْقِتَالَ قَاتَلَ الرَّجُلُ قِتَالاً شَدِيدًا فَأَصَابَتْهُ جِرَاحَةٌ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ الَّذِي قُلْتَ لَهُ آنِفًا " إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ " فَإِنَّهُ قَاتَلَ الْيَوْمَ قِتَالاً شَدِيدًا وَقَدْ مَاتَ. فَقَالَ النَّبِيُّ ﷺ " إِلَى النَّارِ " فَكَادَ بَعْضُ الْمُسْلِمِينَ أَنْ يَرْتَابَ فَبَيْنَمَا هُمْ عَلَى ذَلِكَ إِذْ قِيلَ إِنَّهُ لَمْ يَمُتْ وَلَكِنَّ بِهِ جِرَاحًا شَدِيدًا فَلَمَّا كَانَ مِنَ اللَّيْلِ لَمْ يَصْبِرْ عَلَى الْجِرَاحِ فَقَتَلَ نَفْسَهُ فَأُخْبِرَ النَّبِيُّ ﷺ بِذَلِكَ فَقَالَ " اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ " . ثُمَّ أَمَرَ بِلاَلاً فَنَادَى فِي النَّاسِ " إِنَّهُ لاَ يَدْخُلُ الْجَنَّةَ إِلاَّ نَفْسٌ مُسْلِمَةٌ وَإِنَّ اللَّهَ يُؤَيِّدُ هَذَا الدِّينَ بِالرَّجُلِ الْفَاجِرِ " .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, হুনায়নের যুদ্ধে আমরা রাসূলুল্লাহ্‌ (ﷺ) এর সাথে ছিলাম। তিনি এক ব্যক্তিকে দোজখী বলে চিহ্নিত করলেন, যে আমাদের মাঝে মুসলিম হিসেবে পরিচিত ছিল। যখন আমরা যুদ্ধে লিপ্ত হলাম, ঐ লোকটি ভীষণভাবে যুদ্ধ করলো, সে আহত হয়ে গেলো। এ সময় কেউ এসে বলল, হে আল্লাহর রাসূল! কিছুক্ষণ আগে আপনি যার সম্পর্কে বলেছিলেন যে, সে জাহান্নামী আজ সে ভীষণভাবে জিহাদ করে মারা গেছে। এ কথা শুনে নবী (ﷺ) বললেন, সে জাহান্নামে চলে গেছে। কিন্তু এতে কোন কোন মুসলিম সন্দেহে পতিত হলো।ইত্যবসরে কেউ এসে বলল, লোকটি এখনও মরেনি, তবে সে মারাত্মকভাবে আহত। পরে যখন রাত হলো, সে জখমের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করলো। নবী (ﷺ) কে এ সংবাদ জানানো হলো। তিনি বললেন, আল্লাহু আকবার, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি নিশ্চিত আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। অতঃপর তিনি বিলাল (রাঃ)-কে নির্দেশ দিলেন তখন তিনি লোকদের মাঝে ঘোষণা করলেন, মুসলিম ব্যতীত কোন ব্যক্তিই জান্নাতে প্রবেশ করতে পারবে না। অবশ্য আল্লাহ তা’আলা পাপী ব্যক্তির দ্বারাও ও দ্বীনের সাহায্য ও শক্তি প্রদান করবেন।

ই.ফা. ২০৬; ই.সে. ২১৩

সহীহ মুসলিম হাদিস ২০৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে হুনাইনের যুদ্ধের একটি ঘটনা এসেছে। এক ব্যক্তি মুসলিম হিসেবে পরিচিত ছিল এবং যুদ্ধেও খুব শক্তভাবে লড়াই করেছিল। কিন্তু রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তার সম্পর্কে জাহান্নামের কথা বলেছিলেন। পরে জানা গেল, সে মারা যায়নি; বরং মারাত্মক আহত হয়েছিল। রাতের বেলা জখমের কষ্ট সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে। খবর পেয়ে নবীজি আল্লাহু আকবর বলেন এবং সাক্ষ্য দেন যে তিনি আল্লাহর বান্দা ও রাসূল। এরপর বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ঘোষণা করতে বলেন, মুসলিম ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। আরও বলা হয়েছে, আল্লাহ পাপী ব্যক্তির মাধ্যমেও দ্বীনের সাহায্য করতে পারেন। হাদিসটি বাহ্যিক কাজ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শুধু বাহ্যিক বীরত্ব দেখে মানুষের শেষ পরিণাম জানা যায় না।
  • আত্মহত্যা সম্পর্কে হাদিসে কঠোর সতর্কতা এসেছে।
  • জান্নাতে প্রবেশের মূল শর্ত ঈমান ও ইসলাম।
  • আল্লাহ কখনও পাপী ব্যক্তির মাধ্যমেও দ্বীনের সাহায্য করেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন