১/৪৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২০৪ - অন্য ধর্মের নামে মিথ্যা শপথ
আত্মহত্যা করা মহাপাপ, যে ব্যক্তি যে বস্তু দ্বারা আত্মহত্যা করবে জাহান্নামে সে বস্তু দ্বারা তাকে শাস্তি দেয়া হবে এবং মুসলিম ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না।
মিথ্যা শপথ ও আত্মহত্যা সম্পর্কে নববী সতর্কতা
সহীহ মুসলিম : ২০৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ২০৪
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَعَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ، كُلُّهُمْ عَنْ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، عَنْ شُعْبَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ الأَنْصَارِيِّ، حوَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ، قَالَ قَالَ النَّبِيُّ ﷺ " مَنْ حَلَفَ بِمِلَّةٍ سِوَى الإِسْلاَمِ كَاذِبًا مُتَعَمِّدًا فَهُوَ كَمَا قَالَ وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَىْءٍ عَذَّبَهُ اللَّهُ بِهِ فِي نَارِ جَهَنَّمَ " .هَذَا حَدِيثُ سُفْيَانَ . وَأَمَّا شُعْبَةُ فَحَدِيثُهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ «مَنْ حَلَفَ بِمِلَّةٍ سِوَى الإِسْلاَمِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ وَمَنْ ذَبَحَ نَفْسَهُ بِشَىْءٍ ذُبِحَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ»
সাবিত ইবনু যাহ্হাক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় ইসলাম ব্যতীত অন্য ধর্মের নামে মিথ্যা শপথ করবে সে যেরূপ বলেছে সেরূপ হবে। আর যে ব্যক্তি কোন বস্তু দ্বারা আত্মহত্যা করবে তাকে আল্লাহ তা’আলা জাহান্নামে সে বস্তু দ্বারা শাস্তি দিবেন। এ হলো রাবী সুফ্ইয়ানের বর্ণনা। আর রাবী শু’বার বর্ণনা হলো, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মের নামে মিথ্যা শপথ করবে সে যেরূপ বলেছে সেরূপই হবে। যে ব্যক্তি কোন বস্তু দ্বারা নিজেকে যাবাহ করবে, কিয়ামত দিবসে উক্ত জিনিস দ্বারা তাকে যাবাহ করা হবে।
ই.ফা. ২০৫; ই.সে. ২১২
সহীহ মুসলিম হাদিস ২০৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় ইসলাম ব্যতীত অন্য ধর্মের নামে মিথ্যা শপথ করবে, সে যেরূপ বলেছে সেরূপ হবে। একই সঙ্গে আত্মহত্যা সম্পর্কে কঠোর সতর্কতা এসেছে। যে ব্যক্তি কোনো বস্তু দ্বারা নিজেকে হত্যা করে, আল্লাহ তাকে জাহান্নামে সেই বিষয়কে কেন্দ্র করে শাস্তি দেবেন। বর্ণনায় সুফিয়ান ও শুবার শব্দের ভিন্নতা উল্লেখ করা হয়েছে। এক বর্ণনায় জাহান্নামের শাস্তির কথা এসেছে, আরেক বর্ণনায় কেয়ামতের দিনের শাস্তির কথা এসেছে। হাদিসের মূল শিক্ষা হলো, শপথকে হালকা করে দেখা যাবে না এবং নিজের জীবন নষ্ট করা ভয়াবহ গুনাহ। সত্যবাদিতা ও জীবন রক্ষা—দুটিই মুমিনের দায়িত্ব।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইসলাম ছাড়া অন্য ধর্মের নামে মিথ্যা কসম করা গুরুতর সতর্কতার বিষয়।
- শপথের ভাষা ও উদ্দেশ্য সম্পর্কে সতর্ক থাকা দরকার।
- আত্মহত্যা সম্পর্কে কঠোর পরিণামের কথা এসেছে।
- বর্ণনার শব্দভেদ হাদিস বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
