১/৪৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২০২ - মিথ্যা কসম, আত্মহত্যা ও মানত

আত্মহত্যা করা মহাপাপ, যে ব্যক্তি যে বস্তু দ্বারা আত্মহত্যা করবে জাহান্নামে সে বস্তু দ্বারা তাকে শাস্তি দেয়া হবে এবং মুসলিম ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না।

মিথ্যা কসম ও নিজের মালিকানাহীন মানতের বিধান

সহীহ মুসলিমহাদিস নম্বর ২০২

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ سَلاَّمِ بْنِ أَبِي سَلاَّمٍ الدِّمَشْقِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، أَنَّ أَبَا قِلاَبَةَ، أَخْبَرَهُ أَنَّ ثَابِتَ بْنَ الضَّحَّاكِ أَخْبَرَهُ أَنَّهُ، بَايَعَ رَسُولَ اللَّهِ ﷺ تَحْتَ الشَّجَرَةِ وَأَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ «مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ بِمِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَىْءٍ عُذِّبَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَلَيْسَ عَلَى رَجُلٍ نَذْرٌ فِي شَىْءٍ لاَ يَمْلِكُهُ» .

সাবিত ইবনু যাহ্‌হাক (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি (হুদাইবিয়াহ্‌ প্রান্তরে) গাছের নিচে রাসূলুল্লাহ্‌ (ﷺ) এর হাতে বাই’আত করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের উপর মিথ্যা কসম করে, সে সে দলেরই। আর যে ব্যক্তি কোন বস্তু দ্বারা আত্মহত্যা করবে, কিয়ামত দিবসে উক্ত বস্তু দ্বারা তাকে শাস্তি দেয়া হবে। যে ব্যক্তি এমন বস্তুর মানত করে যার মালিক সে নয়, এরূপ মানত কার্যকরী নয়।

ই.ফা. ২০৩; ই.সে. ২১০

সহীহ মুসলিম হাদিস ২০২-এর সারসংক্ষেপ

এই হাদিসে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছে। প্রথমত, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের উপর মিথ্যা কসম করে, তার কথার ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্ক করা হয়েছে। দ্বিতীয়ত, যে ব্যক্তি কোনো বস্তুর মাধ্যমে আত্মহত্যা করে, কেয়ামতের দিন সেই বিষয়কে কেন্দ্র করে শাস্তির কথা বলা হয়েছে। তৃতীয়ত, যে জিনিসের মালিক মানুষ নিজে নয়, সে বিষয়ে মানত কার্যকর হয় না। হাদিসটি কথার দায়িত্ব, জীবনের নিরাপত্তা এবং মালিকানার সীমা শেখায়। কসম, মানত ও জীবন—এই তিনটি বিষয়েই ইসলাম মানুষকে হালকা আচরণ করতে বলে না। একজন মুমিনকে সত্যবাদী, সংযত এবং নিজের সীমা সম্পর্কে সচেতন হতে হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মিথ্যা কসম করা খুব গুরুতর বিষয়।
  • নিজের জীবন নষ্ট করা সম্পর্কে কঠোর সতর্কতা এসেছে।
  • যার মালিক মানুষ নয়, সে জিনিসে মানত কার্যকর নয়।
  • কথা, প্রতিশ্রুতি ও জীবনের ব্যাপারে দায়িত্বশীল হওয়া দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন