১২/১০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২০৫৩ - জানাযা সম্পর্কিত
বিলাপ করে কান্নাকাটি করার ব্যাপারে হুঁশিয়ারী
সহীহ মুসলিম : ২০৫৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ২০৫৩
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَسْبَاطٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ أَخَذَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ﷺ فِي الْبَيْعَةِ أَلاَّ تَنُحْنَ فَمَا وَفَتْ مِنَّا غَيْرُ خَمْسٍ مِنْهُنَّ أُمُّ سُلَيْمٍ .
উম্মু ‘আতিয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বায়াতের সময় আমাদের নিকট থেকে এ ওয়াদা নিয়েছেন- যেন আমরা বিলাপ করে কান্নাকাটি না করি। কিন্তু আমাদের মধ্যে পাঁচজন মহিলা ব্যতীত আর কেউই এ ওয়াদা পালন করতে পারেনি। উম্মু সুলায়ম (রাঃ) এদের অন্যতম।
ই.ফা. ২০৩২, ই.সে. ২০৩৮
