১২/১৭. অধ্যায়ঃ
মাইয়্যিতের জানাযার সলাত আদায় করা এবং (ক্ববরস্থানে নেয়ার সময়) তার পিছে পিছে যাওয়া
সহিহ মুসলিম : ২০৮১
সহিহ মুসলিমহাদিস নম্বর ২০৮১
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنِي سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ وَلَمْ يَتْبَعْهَا فَلَهُ قِيرَاطٌ فَإِنْ تَبِعَهَا فَلَهُ قِيرَاطَانِ " . قِيلَ وَمَا الْقِيرَاطَانِ قَالَ " أَصْغَرُهُمَا مِثْلُ أُحُدٍ " .
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: যে ব্যক্তি জানাজার সালাত আদায় করে এবং লাশের অনুসরণ করে না তার জন্য রয়েছে এক কিরাত সওয়াব। আর যে ব্যক্তি লাশের অনুসরণ করে তার জন্য রয়েছে দুই কিরাত। কেউ জিজ্ঞেস করল “দুই কিরাত” বলতে কতটুকু বোঝানো হয়েছে? তিনি বললেন, এর ছোটটি উহুদ পাহাড় সমতুল্য।
ইসলামী ফাউন্ডেশনঃ ২০৬০, ইসলামীক সেন্টারঃ ২৯৬৫
