১২/২১. অধ্যায়ঃ
যে শান্তি লাভ করে এবং যার প্রস্থানে শান্তি লাভ করা হয়।
সহিহ মুসলিম : ২০৯১
সহিহ মুসলিমহাদিস নম্বর ২০৯১
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو، بْنِ حَلْحَلَةَ عَنْ مَعْبَدِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي قَتَادَةَ بْنِ رِبْعِيٍّ، أَنَّهُ كَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مُرَّ عَلَيْهِ بِجَنَازَةٍ فَقَالَ " مُسْتَرِيحٌ وَمُسْتَرَاحٌ مِنْهُ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا الْمُسْتَرِيحُ وَالْمُسْتَرَاحُ مِنْهُ . فَقَالَ " الْعَبْدُ الْمُؤْمِنُ يَسْتَرِيحُ مِنْ نَصَبِ الدُّنْيَا وَالْعَبْدُ الْفَاجِرُ يَسْتَرِيحُ مِنْهُ الْعِبَادُ وَالْبِلاَدُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ " .
আবূ ক্বাতাদাহ্ ইবনু রিব্‘ঈ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছ দিয়ে একটা জানাজা বয়ে নিয়ে যাওয়া হলে তিনি বলেন, “মুসতারীহুন” ও “ওয়া মুসতারাহুন মিনহু” (অর্থাৎ- সে শান্তিলাভকারী এবং তার প্রস্থানে শান্তি লাভ হয়)। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! “মুসতারীহুন” ও “ওয়া মুসতারাহুন মিনহু”-এর মানে কি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ঈমানদার বান্দা দুনিয়ার কষ্ট মুসিবত থেকে নিষ্কৃতি লাভ করবে। আর পাপিষ্ঠ বান্দা হলে এ ব্যক্তি থেকে আল্লাহর বান্দারা, অঞ্চল, বৃক্ষরাজি ও পশু-পাখি সবাই পরিত্রাণ লাভ করবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ২০৭০, ইসলামীক সেন্টারঃ ২০৭৫
