১/৪৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২১১ - হিজরত, কষ্ট ও নবীজির দোয়া
আত্মহত্যাকারী কাফির হবে না তার প্রমাণ
হিজরতের কষ্ট, আত্মক্ষতি ও নবীজির দয়ার দোয়া
সহীহ মুসলিম : ২১১
সহীহ মুসলিমহাদিস নম্বর ২১১
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، جَمِيعًا عَنْ سُلَيْمَانَ، - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، - حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ حَجَّاجٍ الصَّوَّافِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ الطُّفَيْلَ بْنَ عَمْرٍو الدَّوْسِيَّ، أَتَى النَّبِيَّ ﷺ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي حِصْنٍ حَصِينٍ وَمَنَعَةٍ - قَالَ حِصْنٌ كَانَ لِدَوْسٍ فِي الْجَاهِلِيَّةِ - فَأَبَى ذَلِكَ النَّبِيُّ ﷺ لِلَّذِي ذَخَرَ اللَّهُ لِلأَنْصَارِ فَلَمَّا هَاجَرَ النَّبِيُّ ﷺ إِلَى الْمَدِينَةِ هَاجَرَ إِلَيْهِ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو وَهَاجَرَ مَعَهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ فَاجْتَوَوُا الْمَدِينَةَ فَمَرِضَ فَجَزِعَ فَأَخَذَ مَشَاقِصَ لَهُ فَقَطَعَ بِهَا بَرَاجِمَهُ فَشَخَبَتْ يَدَاهُ حَتَّى مَاتَ فَرَآهُ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو فِي مَنَامِهِ فَرَآهُ وَهَيْئَتُهُ حَسَنَةٌ وَرَآهُ مُغَطِّيًا يَدَيْهِ فَقَالَ لَهُ مَا صَنَعَ بِكَ رَبُّكَ فَقَالَ غَفَرَ لِي بِهِجْرَتِي إِلَى نَبِيِّهِ ﷺ فَقَالَ مَا لِي أَرَاكَ مُغَطِّيًا يَدَيْكَ قَالَ قِيلَ لِي لَنْ نُصْلِحَ مِنْكَ مَا أَفْسَدْتَ . فَقَصَّهَا الطُّفَيْلُ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ "
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তুফায়ল ইবনু ‘আম্র দাওসী (রাঃ) নবী (ﷺ)-এর সামনে উপস্থিত হয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! আপনি কি চান যে, আপনার জন্য একটি মজবুত দুর্গ ও সেনাবাহিনী হোক? রাবী বলেন, দাওস গোত্রে জাহিলী যুগের একটি দুর্গ ছিল (তিনি এদিকে ইঙ্গিত করেন)। নবী (ﷺ) তা কবুল করলেন না। কারণ, আল্লাহ তা’আলা আনসারদের জন্য এ সৌভাগ্য নির্ধারণ করে রেখেছিলেন।যখন নবী (ﷺ) মাদীনায় হিজরত করলেন, তখন তুফায়ল ইবনু ‘আমর (রাঃ) এবং তাঁর গোত্রের একজন লোকও তাঁর সঙ্গে মাদীনায় হিজরত করেন। কিন্তু মাদীনার আবহাওয়া তাদের অনুকূল হয়নি। তুফায়ল ইবনু ‘আমর (রাঃ)-এর সাথে আগত লোকটি অসুস্থ হয়ে পড়লো। সে রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তীর নিয়ে তার হাতের আঙ্গুলগুলো কেটে ফেললো। এতে উভয় হাত থেকে রক্ত নির্গত হতে থাকে। অবশেষে সে মারা যায়।তুফায়ল ইবনু ‘আম্র দাওসী (রাঃ) স্বপ্নে তাকে ভাল অবস্থায় দেখতে পেলেন, কিন্তু তিনি তার উভয় হাত আবৃত দেখে তাকে জিজ্ঞেস করলেন, তোমার রব তোমার সাথে কিরূপ ব্যবহার করেছে? সে বলল, আল্লাহ তা’আলা তাঁর নবী (ﷺ) এর কাছে হিজরত করার কারণে আমাকে ক্ষমা করে দিয়েছেন। তুফায়ল (রাঃ) তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে যে, আমি তোমার হাত দু’টো আবৃত দেখছি? সে বলল, আমাকে বলা হয়েছে যে, তুমি স্বেচ্ছায় যে অংশ নষ্ট করেছো তা আমরা কখনো ঠিক করব না। তুফায়ল (রাঃ) নবী (ﷺ)-এর নিকট ঘটনাটি বর্ণনা করলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) দোয়া করলেন : ইয়া আল্লাহ! আপনি তার হাত দু’টোকেও ক্ষমা করে দিন।
ই.ফা. ২১২; ই.সে. ২১৯
সহীহ মুসলিম হাদিস ২১১-এর সারসংক্ষেপ
এই হাদিসে তুফায়ল ইবন আমর দাওসী (রাঃ) ও তাঁর সঙ্গে হিজরত করা এক ব্যক্তির ঘটনা এসেছে। মাদীনার আবহাওয়া সহ্য করতে না পেরে লোকটি অসুস্থ হয়ে পড়ে। রোগের কষ্টে সে নিজেকে ক্ষতি করে এবং মারা যায়। পরে তুফায়ল (রাঃ) স্বপ্নে তাকে ভালো অবস্থায় দেখেন, কিন্তু তার হাত দুটো আবৃত ছিল। সে জানায়, নবীজি (صلى الله عليه وسلم)-এর কাছে হিজরত করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করেছেন, তবে যে অংশ সে নিজে নষ্ট করেছে তা ঠিক করা হয়নি। তুফায়ল (রাঃ) ঘটনা নবীজি (صلى الله عليه وسلم)-কে বললে তিনি তার হাত দুটির জন্যও ক্ষমার দোয়া করেন। এতে কষ্টে ধৈর্য, হিজরতের মর্যাদা এবং নবীজি (صلى الله عليه وسلم)-এর দয়ার শিক্ষা পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রোগ ও কষ্টে নিজেকে ক্ষতি করা থেকে বিরত থাকতে হয়।
- হিজরত একটি বড় নেক কাজ হিসেবে হাদিসে উল্লেখিত হয়েছে।
- নবীজি (صلى الله عليه وسلم) উম্মতের জন্য দয়া ও ক্ষমার দোয়া করতেন।
- মানুষের ভুল থাকলেও আল্লাহর ক্ষমার আশা রাখা যায়।
