১/৪৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২১০ - গনীমতের মাল ও আমানতের কঠিন হিসাব
গনীমাতের মাল আত্মসাৎ করা হারাম, ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না।
গনীমতের মাল আত্মসাৎ: সামান্য জিনিসও হিসাবের বাইরে নয়
সহীহ মুসলিম : ২১০
সহীহ মুসলিমহাদিস নম্বর ২১০
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، قَالَ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الدُّؤَلِيِّ، عَنْ سَالِمٍ أَبِي الْغَيْثِ، مَوْلَى ابْنِ مُطِيعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، - وَهَذَا حَدِيثُهُ - حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنْ ثَوْرٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ،قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ ﷺ إِلَى خَيْبَرَ فَفَتَحَ اللَّهُ عَلَيْنَا فَلَمْ نَغْنَمْ ذَهَبًا وَلاَ وَرِقًا غَنِمْنَا الْمَتَاعَ وَالطَّعَامَ وَالثِّيَابَ ثُمَّ انْطَلَقْنَا إِلَى الْوَادِي وَمَعَ رَسُولِ اللَّهِ ﷺ عَبْدٌ لَهُ وَهَبَهُ لَهُ رَجُلٌ مِنْ جُذَامٍ يُدْعَى رِفَاعَةَ بْنَ زَيْدٍ مِنْ بَنِي الضُّبَيْبِ فَلَمَّا نَزَلْنَا الْوَادِيَ قَامَ عَبْدُ رَسُولِ اللَّهِ ﷺ يَحُلُّ رَحْلَهُ فَرُمِيَ بِسَهْمٍ فَكَانَ فِيهِ حَتْفُهُ فَقُلْنَا هَنِيئًا لَهُ الشَّهَادَةُ يَا رَسُولَ اللَّهِ . قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " كَلاَّ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنَّ الشَّمْلَةَ لَتَلْتَهِبُ عَلَيْهِ نَارًا أَخَذَهَا مِنَ الْغَنَائِمِ يَوْمَ خَيْبَرَ لَمْ تُصِبْهَا الْمَقَاسِمُ " . قَالَ فَفَزِعَ النَّاسُ . فَجَاءَ رَجُلٌ بِشِرَاكٍ أَوْ شِرَاكَيْنِ. فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَصَبْتُ يَوْمَ خَيْبَرَ. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " شِرَاكٌ مِنْ نَارٍ أَوْ شِرَاكَانِ مِنْ نَارٍ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা নবী (ﷺ)-এর সাথে খাইবারের অভিযানে বের হলাম। আল্লাহ আমাদেরকে জয়যুক্ত করলেন। গনীমাত হিসেবে আমরা স্বর্ণ বা রৌপ্য লাভ করিনি। বরং যা পেলাম তা ছিল আসবাবপত্র, খাদ্যদ্রব্য, কাপড়-চোপড় ইত্যাদি। অতঃপর আমরা ওখান থেকে এক সমভূমির দিকে রওয়ানা হলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) এর সাথে তাঁর একটি গোলাম ছিল। ‘জুযাম’ গোত্রের জনৈক ব্যক্তি গোলামটি তাঁকে উপহার দিয়েছিল। তাকে রিফা’আহ্ ইবনু যায়দ নামে ডাকা হত। সে যুবায়ব গোত্রের লোক ছিল।যখন আমরা সমতল ভূমিতে অবতরণ করলাম, গোলামটি উঠে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ‘হাওদা’ খুলছিল। এমন সময় হঠাৎ একটি তীর এসে তার শরীরে বিদ্ধ হলো। আর তাতেই সে তৎক্ষণাৎ মারা গেলো। এ দেখে আমরা বলে উঠলাম : খুশীর বিষয় তার, মুবারক হোক! সে শাহাদাত লাভ করলো। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ কখনো নয়। সে মহান সত্তার কসম যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ! বণ্টন করা ছাড়াই খাইবার যুদ্ধের গণীমাত থেকে সে যে চাদর নিয়েছে তা আগুন হয়ে অবশ্যই তাকে দগ্ধ করবে।তাঁর এ কথা শুনে সমস্ত লোক ভীত হয়ে পড়লো। এক ব্যক্তি জুতার একটি কিংবা দু’টি ফিতা নিয়ে এসে বলল হে আল্লাহর রাসূল! আমি এটি খাইবারের দিন তুলে নিয়েছিলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, এই একটি অথবা দু’টি জুতার ফিতা আগুনের ফিতায় রূপান্তরিত হতো।
ই.ফা. ২১১; ই.সে. ২১৮
সহীহ মুসলিম হাদিস ২১০-এর সারসংক্ষেপ
এই হাদিসে খাইবারের পরের একটি ঘটনা এসেছে। একজন গোলাম তীরবিদ্ধ হয়ে মারা গেলে লোকেরা তাকে শহীদ বলে আনন্দ প্রকাশ করেছিল। কিন্তু রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জানালেন, বণ্টনের আগে গনীমত থেকে নেওয়া একটি চাদর তার জন্য আগুন হয়ে দগ্ধ করছে। এই কথা শুনে লোকেরা ভয় পেয়ে গেল। এরপর একজন ব্যক্তি জুতার একটি বা দুটি ফিতা নিয়ে এসে জানাল যে, সে তা খাইবারের দিন নিয়েছিল। নবীজি (صلى الله عليه وسلم) বললেন, সেটিও আগুনের ফিতা হতে পারত। হাদিসের মূল শিক্ষা হলো, অন্যের অধিকার বা সাধারণ সম্পদ থেকে সামান্য জিনিসও অনুমতি ছাড়া নেওয়া নিরাপদ নয়। প্রকৃত সততা ছোট-বড় সব জিনিসে দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বণ্টনের আগে গনীমতের মাল নেওয়া বড় অন্যায়।
- সামান্য জিনিস হলেও অন্যের অধিকার নষ্ট করা উচিত নয়।
- ভুল বুঝতে পারলে দ্রুত তা প্রকাশ ও সংশোধন করা দরকার।
- সততা শুধু বড় সম্পদে নয়, ছোট জিনিসেও জরুরি।
