১/৪৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২০৯ - গনীমত আত্মসাৎ ও প্রকৃত ঈমান

গনীমাতের মাল আত্মসাৎ করা হারাম, ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না।

গনীমত আত্মসাৎ: প্রকৃত মুমিনের সততার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২০৯

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ حَدَّثَنِي سِمَاكٌ الْحَنَفِيُّ أَبُو زُمَيْلٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ، قَالَ حَدَّثَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ، قَالَ لَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ أَقْبَلَ نَفَرٌ مِنْ صَحَابَةِ النَّبِيِّ ﷺ فَقَالُوا فُلاَنٌ شَهِيدٌ فُلاَنٌ شَهِيدٌ حَتَّى مَرُّوا عَلَى رَجُلٍ فَقَالُوا فُلاَنٌ شَهِيدٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " كَلاَّ إِنِّي رَأَيْتُهُ فِي النَّارِ فِي بُرْدَةٍ غَلَّهَا أَوْ عَبَاءَةٍ " . ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " يَا ابْنَ الْخَطَّابِ اذْهَبْ فَنَادِ فِي النَّاسِ إِنَّهُ لاَ يَدْخُلُ الْجَنَّةَ إِلاَّ الْمُؤْمِنُونَ " . قَالَ فَخَرَجْتُ فَنَادَيْتُ " أَلاَ إِنَّهُ لاَ يَدْخُلُ الْجَنَّةَ إِلاَّ الْمُؤْمِنُونَ " .

উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ

খাইবারে অমুক অমুক শহীদ হয়েছেন। অবশেষে এক ব্যক্তি প্রসঙ্গে তাঁরা বললেন যে, সেও শহীদ হয়েছে। রাসূলুল্লাহ্‌ (ﷺ) বললেন, কখনই না। গনীমাতের মাল থেকে চাদর আত্মসাৎ করার কারণে আমি তাকে জাহান্নামে দেখেছি। তারপর রাসূলুল্লাহ্‌ (ﷺ) বললেন, হে খাত্তাবের পুত্র! যাও লোকেদের মাঝে ঘোষণা করে দাও যে, ‘জান্নাতে কেবলমাত্র প্রকৃত মু’মিন ব্যক্তিরাই প্রবেশ করবে’। তারপর আমি বের হলাম এবং ঘোষণা করে দিলাম, “সাবধান! শুধুমাত্র প্রকৃত মু’মিনরাই জান্নাতে প্রবেশ করবে।”

ই.ফা. ২১০; ই.সে. ২১৭

সহীহ মুসলিম হাদিস ২০৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে খাইবারের ঘটনার মাধ্যমে গনীমতের মাল আত্মসাৎ করার ভয়াবহতা বলা হয়েছে। কিছু লোক একজনকে শহীদ বলছিলেন, কিন্তু রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জানালেন যে, গনীমতের মাল থেকে একটি চাদর আত্মসাৎ করার কারণে তিনি তাকে জাহান্নামে দেখেছেন। এতে বোঝা যায়, বাহ্যিকভাবে কেউ ভালো অবস্থায় মারা গেলেই তার চূড়ান্ত মর্যাদা সম্পর্কে নিশ্চিত কথা বলা ঠিক নয়, যদি নবীজি (صلى الله عليه وسلم) নিজে না জানান। হাদিসের মূল শিক্ষা হলো সততা, আমানতদারি এবং প্রকৃত ঈমান। গনীমত, সম্পদ বা দায়িত্বের জিনিস—যা-ই হোক, অনুমতি ছাড়া নেওয়া বড় অপরাধ। শেষে নবীজি (صلى الله عليه وسلم) ঘোষণা করালেন যে জান্নাতে কেবল প্রকৃত মুমিনরাই প্রবেশ করবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গনীমতের মাল বা আমানত আত্মসাৎ করা ভয়ংকর অপরাধ।
  • মানুষের বাহ্যিক অবস্থা দেখে চূড়ান্ত রায় দেওয়া উচিত নয়।
  • প্রকৃত ঈমানের সঙ্গে সততা ও আমানতদারি যুক্ত।
  • নবীজি (صلى الله عليه وسلم)-এর সতর্ক ঘোষণা সমাজকে অন্যায় থেকে ফিরিয়ে আনে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন