১২/২৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২১২৪ - জানাজার সালাতের দোয়া
জানাযার সলাতে মাইয়্যিতের জন্য দু‘আ করা
জানাজার সালাতের দোয়া ও মৃতের জন্য কল্যাণ কামনা
সহীহ মুসলিম : ২১২৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ২১২৪
وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، كِلاَهُمَا عَنْ عِيسَى بْنِ، يُونُسَ عَنْ أَبِي حَمْزَةَ الْحِمْصِيِّ، ح وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَهَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، - وَاللَّفْظُ لأَبِي الطَّاهِرِ - قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي حَمْزَةَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الأَشْجَعِيِّ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ ﷺ وَصَلَّى عَلَى جَنَازَةٍ يَقُولُ " اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَاعْفُ عَنْهُ وَعَافِهِ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِمَاءٍ وَثَلْجٍ وَبَرَدٍ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَقِهِ فِتْنَةَ الْقَبْرِ وَعَذَابَ النَّارِ " . قَالَ عَوْفٌ فَتَمَنَّيْتُ أَنْ لَوْ كُنْتُ أَنَا الْمَيِّتَ لِدُعَاءِ رَسُولِ اللَّهِ ﷺ عَلَى ذَلِكَ الْمَيِّتِ .
আওফ ইবনু মালিক আল-আশজাঈ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে জানাযার সালাতে এভাবে দোয়া করতে শুনেছি : “আল্ল-হুম্মাগ্ফির্লাহূ ওয়ার্হাম্হু ওয়া‘ফু ‘আন্হু ওয়া‘আ-ফিহী ওয়া আক্রিম নুযুলাহূ ওয়াস্সি’ মুদ্খালাহূ ওয়াগ্সিল্হু বিমা-য়িন্ ওয়াসালজিন্ ওয়াবারাদিন্ ওয়ানাক্কিহী মিনাল খ্বাতা-ইয়া- কামা- ইউনাক্কাস্ সাওবুল আব্ইয়াযু মিনাদ্দানাসি ওয়া আব্দিল্হু দা-রান্ খায়রাম্ মিন দা-রিহী ওয়া আহ্লান্ খায়রাম্ মিন্ আহ্লিহী ওয়া যাওজান্ খায়রাম্ মিন যাওজিহী ওয়াক্বিহী ফিত্নাতিল ক্বব্রি ওয়া‘আযা-বিন্ না-র”-(অর্থাৎ- “হে আল্লাহ! তাকে ক্ষমা করে দাও ও তার প্রতি দয়া কর। তার ত্রুটি মার্জনা কর ও তাকে বিপদ মুক্ত কর। তার উত্তম আপ্যায়নের ব্যবস্থা কর ও তার আশ্রয়স্থলকে প্রশস্ত করে দাও। তাকে পানি, বরফ ও বৃষ্টি দিয়ে ধুয়ে মুছে দাও। তাকে পাপরাশি থেকে এভাবে পরিষ্কার করে দাও যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। তাকে তার বর্তমান ঘরের পরিবর্তে আরও উত্তম ঘর দান কর, তার পরিবার থেকে উত্তম পরিবার দান কর, বর্তমান স্ত্রী অপেক্ষা উত্তম স্ত্রী দান কর এবং তাকে ক্ববর ‘আযাব ও জাহান্নামের ‘আযাব থেকে বাঁচাও।)।‘আওফ ইবনু মালিক (রাঃ) বলেন, ঐ মৃত ব্যক্তির প্রতি রাসূলুল্লাহ (ﷺ)-এর এরূপ দোয়া দেখে মনে আকাঙ্ক্ষা জাগল যে, আমি যদি এ মৃত ব্যক্তি হতাম।
ই.ফা. ২১০৩, ই.সে. ২১০৬
সহীহ মুসলিম হাদিস ২১২৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে আউফ ইবনু মালিক (রাঃ) বলেন, তিনি নবী (صلى الله عليه وسلم)-কে জানাজার সালাতে একটি দোয়া করতে শুনেছেন। দোয়ায় মৃত ব্যক্তির জন্য ক্ষমা, রহমত, ত্রুটি মার্জনা, নিরাপত্তা, উত্তম আপ্যায়ন এবং আশ্রয়স্থল প্রশস্ত করার প্রার্থনা আছে। আরও আছে পানি, বরফ ও বৃষ্টি দিয়ে ধুয়ে পাপ থেকে পরিষ্কার করার আবেদন। দোয়ায় উত্তম ঘর, উত্তম পরিবার, উত্তম সঙ্গী এবং কবরের ফিতনা ও জাহান্নামের আজাব থেকে রক্ষার কথাও এসেছে। আউফ (রাঃ) বলেন, সেই মৃতের জন্য রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর এমন দোয়া শুনে তাঁর মনে হলো, তিনি যদি সেই মৃত ব্যক্তি হতেন। এই হাদিস জানাজার দোয়ার গভীরতা ও মমতা বুঝিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জানাজার সালাতে মৃতের জন্য ক্ষমা ও রহমত চাওয়া হয়।
- কবরের ফিতনা ও জাহান্নামের আজাব থেকে রক্ষার দোয়া এসেছে।
- নবী (صلى الله عليه وسلم)-এর দোয়া সাহাবীদের মনে গভীর প্রভাব ফেলেছিল।
- মৃতের জন্য দোয়া করা আন্তরিকতা ও দয়ার প্রকাশ।
