১২/২৭. অধ্যায়ঃ
জানাযার সলাতে ইমাম মাইয়্যিতের কোন্ বরাবর দাঁড়াবে
সহিহ মুসলিম : ২১২৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ২১২৫
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ حُسَيْنِ بْنِ، ذَكْوَانَ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَصَلَّى عَلَى أُمِّ كَعْبٍ مَاتَتْ وَهِيَ نُفَسَاءُ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِلصَّلاَةِ عَلَيْهَا وَسَطَهَا .
সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-এর পিছনে জানাজার সালাত আদায় করতাম। তিনি উম্মু কাব-এর জানাজা আদায় করছিলেন। তিনি নিফাস অবস্থায় মারা গিয়েছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জানাজা আদায়কালে তাঁর মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২১০৪, ইসলামীক সেন্টারঃ ২১০৭
