১৩/১৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২২০৮ - স্বামী ও ইয়াতিমকে সদাকার সওয়াব
নিকটাত্মীয়, স্বামী, সন্তান ও পিতামাতার জন্য ব্যয় করার ফাযীলাত যদিও তারা মুশরিক হয়
স্বামীকে সদাকা ও দ্বিগুণ সওয়াব
সহীহ মুসলিম : ২২০৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ২২০৮
حَدَّثَنَا حَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ زَيْنَبَ، امْرَأَةِ عَبْدِ اللَّهِ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " تَصَدَّقْنَ يَا مَعْشَرَ النِّسَاءِ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ " . قَالَتْ فَرَجَعْتُ إِلَى عَبْدِ اللَّهِ فَقُلْتُ إِنَّكَ رَجُلٌ خَفِيفُ ذَاتِ الْيَدِ وَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أَمَرَنَا بِالصَّدَقَةِ فَأْتِهِ فَاسْأَلْهُ فَإِنْ كَانَ ذَلِكَ يَجْزِي عَنِّي وَإِلاَّ صَرَفْتُهَا إِلَى غَيْرِكُمْ . قَالَتْ فَقَالَ لِي عَبْدُ اللَّهِ بَلِ ائْتِيهِ أَنْتِ . قَالَتْ فَانْطَلَقْتُ فَإِذَا امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ بِبَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَاجَتِي حَاجَتُهَا - قَالَتْ - وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أُلْقِيَتْ عَلَيْهِ الْمَهَابَةُ - قَالَتْ - فَخَرَجَ عَلَيْنَا بِلاَلٌ فَقُلْنَا لَهُ ائْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبِرْهُ أَنَّ امْرَأَتَيْنِ بِالْبَابِ تَسْأَلاَنِكَ أَتَجْزِي الصَّدَقَةُ عَنْهُمَا عَلَى أَزْوَاجِهِمَا وَعَلَى أَيْتَامٍ فِي حُجُورِهِمَا وَلاَ تُخْبِرْهُ مَنْ نَحْنُ - قَالَتْ - فَدَخَلَ بِلاَلٌ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَهُ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ هُمَا " . فَقَالَ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ وَزَيْنَبُ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَىُّ الزَّيَانِبِ " . قَالَ امْرَأَةُ عَبْدِ اللَّهِ . فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَهُمَا أَجْرَانِ أَجْرُ الْقَرَابَةِ وَأَجْرُ الصَّدَقَةِ " .
‘আব্দুল্লাহর স্ত্রী যায়নাব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মহিলাদের উদ্দেশ্য করে বললেন, হে নারী সমাজ! তোমরা (দান) সদাক্বাহ্ কর যদিও তা তোমাদের গহনাপত্রের মাধ্যমে হয়। যায়নাব (রাঃ) বলেন, এ কথা শুনে আমি গিয়ে আমার স্বামী ‘‘‘আবদুল্লাহকে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে সদাক্বাহ্ করতে বলেছেন। আর তুমি তো গরীব অভাবী মানুষ, তাই রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে গিয়ে জিজ্ঞেস কর, তোমাকে দান করলে তা দান হিসেবে গণ্য হবে কিনা? তা না হলে অপর কাউকে দান করব! রাবী বলেন, আমার স্বামী ‘আবদুল্লাহ আমাকে বললেন, বরং তুমি যাও।অতঃপর আমিই গেলাম এবং রাসূলুল্লাহ (ﷺ) এর দরজায় আনসার সম্প্রদায়ের অপর এক মহিলাকে একই উদ্দেশ্যে দাঁড়ানো দেখলাম। কারণ রাসূলুল্লাহ (ﷺ) হলেন অনন্য ব্যক্তিত্বের অধিকারী ও প্রভাবশালী লোক। অতঃপর বিলাল (রাঃ) বের হয়ে আসলে আমরা তাঁকে বললাম, আপনি গিয়ে রাসূলুল্লাহ (ﷺ) -কে বলুন, দু’’জন মহিলা দরজায় দাঁড়িয়ে আছে। তারা আপনার কাছে জানতে চাচ্ছে- যদি তারা তাদের নিজ স্বামীকে দান করে এবং তাদের ঘরেই প্রতিপালিত ইয়াতীমকে দান করে তাহলে কি তা আদায় হবে? আর অনুরোধ হলো আমাদের পরিচয় তাঁকে জানাবেন না।রাবী বলেন, অতঃপর বিলাল (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে জিজ্ঞেস করলেন, মহিলাদ্বয় কে কে? তিনি বললেন জনৈক আনসার গোত্রের এবং অপরজন যায়নাব। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, কোন যায়নাব? তিনি বললেন, ‘‘আবদুল্লাহর স্ত্রী যায়নাব। অতঃপর তাঁকে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তারা উভয়েই তাদের দানের জন্য দ্বিগুণ সাওয়াব পাবে। এক-নিকটাত্মীয়দের সাথে সদ্ব্যবহারের জন্য। দুই-সদাক্বাহ্ করার জন্য।
ই.ফা. ২১৮৭, ই.সে. ২১৮৯
সহীহ মুসলিম হাদিস ২২০৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নারীদের সদাকা করতে বলেছেন, এমনকি গহনাপত্র থেকেও হলে। যায়নাব (রাঃ) ভাবলেন, তাঁর স্বামী আবদুল্লাহ অভাবী; তাই তাঁকে দান করলে তা সদাকা হিসেবে গণ্য হবে কি না। একই প্রশ্ন আরেক আনসারী নারীও করতে এসেছিলেন। তাঁরা বিলাল (রাঃ)-এর মাধ্যমে প্রশ্ন করেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জানান, তাঁরা উভয়েই দুই ধরনের সওয়াব পাবেন—একটি নিকটাত্মীয়ের সঙ্গে সদ্ব্যবহারের জন্য, আরেকটি সদাকার জন্য। এই হাদিসের মূল বিষয় হলো স্বামীকে সদাকা, ঘরে প্রতিপালিত ইয়াতিমকে দান, এবং আত্মীয়কে দানের সওয়াব। এখানে নারীদের দানশীলতা, প্রশ্ন করে দ্বীনি বিষয় জানা, এবং ঘরের অভাবী মানুষের প্রতি দায়িত্ববোধ সুন্দরভাবে ফুটে উঠেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নারীদেরও নিজ সম্পদ থেকে সদাকা করার উৎসাহ দেওয়া হয়েছে।
- অভাবী স্বামীকে দান করলে তা সদাকা হিসেবে গণ্য হতে পারে।
- নিকটাত্মীয়কে দান করলে আত্মীয়তার হক ও সদাকা—দুই দিক থাকে।
- দ্বীনি বিষয়ে সন্দেহ হলে জিজ্ঞেস করা প্রশংসনীয়।
