১৩/১৪. অধ্যায়ঃ
নিকটাত্মীয়, স্বামী, সন্তান ও পিতামাতার জন্য ব্যয় করার ফাযীলাত যদিও তারা মুশরিক হয়
সহিহ মুসলিম : ২২১২
সহিহ মুসলিমহাদিস নম্বর ২২১২
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، - وَهُوَ ابْنُ ثَابِتٍ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الْمُسْلِمَ إِذَا أَنْفَقَ عَلَى أَهْلِهِ نَفَقَةً وَهُوَ يَحْتَسِبُهَا كَانَتْ لَهُ صَدَقَةً " .
আবূ মাস’’ঊদ আল বাদরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন: মুসলিম ব্যক্তি সওয়াবের আশায় তার পরিবার-পরিজনের জন্য যা কিছু খরচ করবে তা সবই তার জন্য সদাকা অর্থাৎ দান হিসেবে গণ্য হবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ২১৯১, ইসলামীক সেন্টারঃ ২১৯৩
