১৩/৩৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২২৯৩ - কারো কাছে কিছু না চাওয়ার বায়আত
মানুষের নিকট চাওয়া অপছন্দনীয়
মানুষের কাছে কিছু না চাওয়ার বায়আত
সহীহ মুসলিম : ২২৯৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ২২৯৩
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، وَسَلَمَةُ بْنُ شَبِيبٍ، - قَالَ سَلَمَةُ حَدَّثَنَا وَقَالَ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا مَرْوَانُ، وَهُوَ ابْنُ مُحَمَّدٍ الدِّمَشْقِيُّ - حَدَّثَنَا سَعِيدٌ، - وَهُوَ ابْنُ عَبْدِ الْعَزِيزِ - عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي مُسْلِمٍ الْخَوْلاَنِيِّ، قَالَ حَدَّثَنِي الْحَبِيبُ الأَمِينُ، أَمَّا هُوَ فَحَبِيبٌ إِلَىَّ وَأَمَّا هُوَ عِنْدِي فَأَمِينٌ عَوْفُ بْنُ مَالِكٍ الأَشْجَعِيُّ قَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ ﷺ تِسْعَةً أَوْ ثَمَانِيَةً أَوْ سَبْعَةً فَقَالَ " أَلاَ تُبَايِعُونَ رَسُولَ اللَّهِ " وَكُنَّا حَدِيثَ عَهْدٍ بِبَيْعَةٍ فَقُلْنَا قَدْ بَايَعْنَاكَ يَا رَسُولَ اللَّهِ . ثُمَّ قَالَ " أَلاَ تُبَايِعُونَ رَسُولَ اللَّهِ " . فَقُلْنَا قَدْ بَايَعْنَاكَ يَا رَسُولَ اللَّهِ . ثُمَّ قَالَ " أَلاَ تُبَايِعُونَ رَسُولَ اللَّهِ " . قَالَ فَبَسَطْنَا أَيْدِيَنَا وَقُلْنَا قَدْ بَايَعْنَاكَ يَا رَسُولَ اللَّهِ فَعَلاَمَ نُبَايِعُكَ قَالَ " عَلَى أَنْ تَعْبُدُوا اللَّهَ وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا وَالصَّلَوَاتِ الْخَمْسِ وَتُطِيعُوا - وَأَسَرَّ كَلِمَةً خَفِيَّةً - وَلاَ تَسْأَلُوا النَّاسَ شَيْئًا " . فَلَقَدْ رَأَيْتُ بَعْضَ أُولَئِكَ النَّفَرِ يَسْقُطُ سَوْطُ أَحَدِهِمْ فَمَا يَسْأَلُ أَحَدًا يُنَاوِلُهُ إِيَّاهُ .
আওফ ইবনু মালিক আল-আশজাঈ (রাঃ) হতে বর্ণিতঃ
আমাদের সাত বা আট বা নয় জন লোকের উপস্থিতিতে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ‘তোমরা কেন রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে বায়’আত করছো না?” অথচ আমরা ইতোপূর্বে বায়’আত গ্রহণের সময় তাঁর হাতে বায়’আত গ্রহণ করেছি। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আমরা তো আপনার কাছে বায়’আত গ্রহণ করেছি। তিনি আবার বললেনঃ“তোমরা কেন রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে বায়’আত হচ্ছো না?”বর্ণনাকারী বলেন, অতঃপর আমরা হাত বাড়িয়ে বললাম, হে আল্লাহর রাসূল! আমরা তো ইতোপূর্বেই আপনার কাছে বায়’আত গ্রহণ করেছি, এখন আবার আপনার কাছে কিসের বায়’আত করবো? তিনি বললেনঃতোমরা আল্লাহর ইবাদত করো, তাঁর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না, ৫ ওয়াক্ত সালাত আদায় করবে। এবং আল্লাহর আনুগত্য করবে। তিনি আর একটি কথা বললেন চুপে চুপে, তা হলো লোকের কাছে কিছুর জন্য হাত পাতবে না।বর্ণনাকারী বলেন, এরপর আমি দেখেছি, সে বায়’আত গ্রহণকারী দলের কারো কারো উটের পিঠে থাকা অবস্থায় হাত থেকে চাবুক পড়ে গেছে কিন্তু সে কাউকে তা তুলে দেয়ার জন্য অনুরোধ করেনি বরং নিজেই নিচে নেমে তুলে নিয়েছে।
ই.ফা. ২২৭১, ই.সে. ২২৭২
সহীহ মুসলিম হাদিস ২২৯৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে কয়েকজন সাহাবির একটি বায়আতের কথা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাদের আল্লাহর ইবাদত করা, তাঁর সঙ্গে কাউকে শরিক না করা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এবং আল্লাহর আনুগত্য করার ওপর বায়আত করান। এরপর তিনি নিচু স্বরে আরও একটি কথা বলেন—মানুষের কাছে কোনো কিছুর জন্য হাত পাতবে না। এই শেষ শিক্ষাটি সাহাবিরা এত গভীরভাবে নিয়েছিলেন যে, তাঁদের কারও চাবুক উটের পিঠ থেকে পড়ে গেলে তিনি কাউকে তুলে দিতে বলতেন না; নিজে নেমে তুলতেন। এখানে মূল শিক্ষা ভিক্ষা না করা, আত্মনির্ভরতা এবং আল্লাহর ওপর ভরসা। তবে হাদিসটি নিজের প্রয়োজন পূরণে বৈধ সাহায্যের সব দরজা বন্ধ করছে না; বরং অকারণে মানুষের কাছে চাওয়ার অভ্যাস থেকে দূরে থাকার শক্ত শিক্ষা দিচ্ছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তাওহীদ, সালাত ও আনুগত্য মুসলিম জীবনের মূল অঙ্গীকার।
- অকারণে মানুষের কাছে কিছু চাওয়া থেকে বেঁচে থাকা উচিত।
- সাহাবিরা নবীজির নির্দেশকে খুব গুরুত্ব দিয়ে পালন করতেন।
- আত্মনির্ভরতা ঈমানি চরিত্রকে সুন্দর করে।
