১৩/৩৮. অধ্যায়ঃ
পার্থিব লোভ লালসার প্রতি অনীহা ও ঘৃণা পোষণ করা
সহিহ মুসলিম : ২৩০১
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৩০১
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " قَلْبُ الشَّيْخِ شَابٌّ عَلَى حُبِّ اثْنَتَيْنِ طُولُ الْحَيَاةِ وَحُبُّ الْمَالِ " .
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ দুইটি জিনিসের ভালবাসায় বৃদ্ধের অন্তর চির যৌবনের অধিকারী— দীর্ঘ জীবন এবং ধন-সম্পদের মোহ।
ইসলামী ফাউন্ডেশনঃ ২২৭৯, ইসলামীক সেন্টারঃ ২২৮০
