১৩/৪৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৩২৬ - আনসারদের ধৈর্য ও সন্তুষ্টি
ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য মুয়াল্লিফাতে কুলুবকে দান করা এবং দৃঢ় ঈমানের অধিকারীকে না দেয়া প্রসঙ্গে
আনসারদের ধৈর্য ও রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গ
সহীহ মুসলিম : ২৩২৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৩২৬
حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ أُنَاسًا، مِنَ الأَنْصَارِ قَالُوا يَوْمَ حُنَيْنٍ حِينَ أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْ أَمْوَالِ هَوَازِنَ مَا أَفَاءَ فَطَفِقَ رَسُولُ اللَّهِ ﷺ يُعْطِي رِجَالاً مِنْ قُرَيْشٍ الْمِائَةَ مِنَ الإِبِلِ فَقَالُوا يَغْفِرُ اللَّهُ لِرَسُولِ اللَّهِ يُعْطِي قُرَيْشًا وَيَتْرُكُنَا وَسُيُوفُنَا تَقْطُرُ مِنْ دِمَائِهِمْ .قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ فَحُدِّثَ ذَلِكَ رَسُولُ اللَّهِ ﷺ مِنْ قَوْلِهِمْ فَأَرْسَلَ إِلَى الأَنْصَارِ فَجَمَعَهُمْ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ فَلَمَّا اجْتَمَعُوا جَاءَهُمْ رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ «مَا حَدِيثٌ بَلَغَنِي عَنْكُمْ». فَقَالَ لَهُ فُقَهَاءُ الأَنْصَارِ أَمَّا ذَوُو رَأْيِنَا يَا رَسُولَ اللَّهِ فَلَمْ يَقُولُوا شَيْئًا وَأَمَّا أُنَاسٌ مِنَّا حَدِيثَةٌ أَسْنَانُهُمْ قَالُوا يَغْفِرُ اللَّهُ لِرَسُولِهِ يُعْطِي قُرَيْشًا وَيَتْرُكُنَا وَسُيُوفُنَا تَقْطُرُ مِنْ دِمَائِهِمْ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " فَإِنِّي أُعْطِي رِجَالاً حَدِيثِي عَهْدٍ بِكُفْرٍ أَتَأَلَّفُهُمْ أَفَلاَ تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالأَمْوَالِ وَتَرْجِعُونَ إِلَى رِحَالِكُمْ بِرَسُولِ اللَّهِ فَوَاللَّهِ لَمَا تَنْقَلِبُونَ بِهِ خَيْرٌ مِمَّا يَنْقَلِبُونَ بِهِ». فَقَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَدْ رَضِينَا . قَالَ " فَإِنَّكُمْ سَتَجِدُونَ أَثَرَةً شَدِيدَةً فَاصْبِرُوا حَتَّى تَلْقَوُا اللَّهَ وَرَسُولَهُ فَإِنِّي عَلَى الْحَوْضِ». قَالُوا سَنَصْبِرُ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
হুনায়নের দিনে আল্লাহ তা’আলা তাঁর রাসূলকে বিনা যুদ্ধে হাওয়াযিন গোত্রের ধন-সম্পদ থেকে যা (গনীমাত হিসাবে) দান করেছিলেন এ থেকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুরাইশদের কয়েকজন লোককে একশ’ উট প্রদান করলেন। আনসারদের মধ্যে কয়েক ব্যক্তি বলল, “আল্লাহ্ তাঁর রাসূল কে ক্ষমা করুন, তিনি আমাদের না দিয়ে কুরাইশদের দিচ্ছেন। অথচ আমাদের তরবারি থেকে এখনও তাদের রক্ত ঝরছে। ”আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, এ খবর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে পৌঁছলে তিনি আনসারদেরকে ডেকে পাঠালেন। তিনি একটি চামড়ার তাঁবুতে তাদের একত্রিত করলেন। তারা জড়ো হলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এসে বললেন, তোমাদের পক্ষ থেকে আমার কাছে যে কথা পৌঁছেছে তাঁর মানে কি?আনসারদের মধ্যে থেকে বুদ্ধিমান ব্যক্তিগণ বললেন, হে আল্লাহ্র রাসূল! আমাদের মধ্যে যারা বুদ্ধিমান ও অভিজ্ঞ তারা তো কিছুই বলেনি। তবে আমাদের মধ্যে যারা কম বয়সী তারা বলেছেন - আল্লাহ্ তা’আলা তাঁর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে ক্ষমা করুন, তিনি আমাদের না দিয়ে কুরাইশদের দিচ্ছেন। অথচ এখনো আমাদের তরবারি থেকে তাদের রক্ত টপকে পড়ছে।রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “আমি এমন লোকদের দিয়ে থাকি যারা সেদিনও কাফির ছিল যাতে তাদের মন সন্তুষ্ট (ও ইসলামের দিকে আকৃষ্ট) থাকে। তোমরা কি এতে সন্তুষ্ট নও যে, তারা (গনীমাতের) মাল নিয়ে তাদের ঘরে চলে যাবে আর তোমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে নিয়ে ঘরে যাবে?” আল্লাহ্র শপথ! ওরা যা নিয়ে ঘরে ফিরবে তার চেয়ে উত্তম হচ্ছে তোমরা যা নিয়ে ঘরে ফিরবে।সাহাবীগণ বললেন, হে আল্লাহ্র রাসূল! আমরা যা নিচ্ছি তাই উত্তম এবং আমরা সন্তুষ্ট আছি। পুনরায় তিনি বললেন, ভবিষ্যতেও এভাবে তোমাদের উপর অন্যদের (দানের ব্যাপারে) প্রাধান্য দেয়া হবে। তখন তোমরা আল্লাহ্ ও তাঁর রাসূলের সাথে সাক্ষাৎ করা পর্যন্ত ধৈর্য ধারণ করবে এবং হাওযে কাওসারের কাছে থাকবে। তারা বললেন, এখন থেকে আমরা ধৈর্য ধারণ করব।
ই.ফা. ২৩০৪, ই.সে. ২৩০৫
সহীহ মুসলিম হাদিস ২৩২৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে হুনায়নের পর সম্পদ বণ্টনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কুরাইশদের কিছু লোককে একশ উট করে দিলেন। আনসারদের কিছু তরুণ মনে কষ্ট পেলেন, কারণ তারা যুদ্ধের কষ্ট বহন করেছিলেন। খবর পেয়ে নবীজি (صلى الله عليه وسلم) আনসারদের আলাদা করে ডাকলেন এবং তাদের কথা শুনলেন। তিনি বোঝালেন, যাদের তিনি দিচ্ছেন তারা সদ্য কুফর থেকে এসেছে; তাদের মন ইসলামের দিকে আকৃষ্ট করা হচ্ছে। এরপর তিনি প্রশ্ন করলেন, তোমরা কি সন্তুষ্ট নও যে অন্যরা সম্পদ নিয়ে যাবে, আর তোমরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে নিয়ে ঘরে ফিরবে? আনসাররা সন্তুষ্ট হলেন। শেষে তিনি ভবিষ্যতের প্রাধান্য বণ্টনের সময় ধৈর্য ধরতে বললেন এবং হাউযে কাওসারের কাছে থাকার কথা জানালেন। এই হাদিস ধৈর্য, সন্তুষ্টি, নেতৃত্বের প্রজ্ঞা এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ভালোবাসার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সম্পদ বণ্টনে কখনো দ্বীনি কল্যাণের লক্ষ্য থাকতে পারে।
- কষ্টের কথা উঠলে তা সরাসরি ও সুন্দরভাবে সমাধান করা উচিত।
- আনসাররা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গকে সম্পদের চেয়ে বড় মনে করে সন্তুষ্ট হন।
- ভবিষ্যতের কঠিন অবস্থায় ধৈর্য ধরার শিক্ষা এসেছে।
