১৩/৪৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৩৫৮ - সত্য কথা দিয়ে বাতিল উদ্দেশ্য

খারিজী সম্প্রদায়কে হত্যা করতে উৎসাহ প্রদান প্রসঙ্গে

সত্য কথা দিয়ে বাতিল উদ্দেশ্যের হাদিস

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৩৫৮

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَيُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ الأَشَجِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، مَوْلَى رَسُولِ اللَّهِ ﷺ أَنَّ الْحَرُورِيَّةَ لَمَّا خَرَجَتْ وَهُوَ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ - رضى الله عنه - قَالُوا لاَ حُكْمَ إِلاَّ لِلَّهِ . قَالَ عَلِيٌّ كَلِمَةُ حَقٍّ أُرِيدَ بِهَا بَاطِلٌ إِنَّ رَسُولَ اللَّهِ ﷺ وَصَفَ نَاسًا إِنِّي لأَعْرِفُ صِفَتَهُمْ فِي هَؤُلاَءِ «يَقُولُونَ الْحَقَّ بِأَلْسِنَتِهِمْ لاَ يَجُوزُ هَذَا مِنْهُمْ - وَأَشَارَ إِلَى حَلْقِهِ - مِنْ أَبْغَضِ خَلْقِ اللَّهِ إِلَيْهِ مِنْهُمْ أَسْوَدُ إِحْدَى يَدَيْهِ طُبْىُ شَاةٍ أَوْ حَلَمَةُ ثَدْىٍ» . فَلَمَّا قَتَلَهُمْ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ - رضى الله عنه - قَالَ انْظُرُوا . فَنَظَرُوا فَلَمْ يَجِدُوا شَيْئًا فَقَالَ ارْجِعُوا فَوَاللَّهِ مَا كَذَبْتُ وَلاَ كُذِبْتُ . مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا ثُمَّ وَجَدُوهُ فِي خَرِبَةٍ فَأَتَوْا بِهِ حَتَّى وَضَعُوهُ بَيْنَ يَدَيْهِ . قَالَ عُبَيْدُ اللَّهِ وَأَنَا حَاضِرُ ذَلِكَ مِنْ أَمْرِهِمْ . وَقَوْلِ عَلِيٍّ فِيهِمْ زَادَ يُونُسُ فِي رِوَايَتِهِ قَالَ بُكَيْرٌ وَحَدَّثَنِي رَجُلٌ عَنِ ابْنِ حُنَيْنٍ أَنَّهُ قَالَ رَأَيْتُ ذَلِكَ الأَسْوَدَ .

উবাইদুল্লাহ ইবনু আবূ রাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ

যখন হারূরিয়াহ বের হলো এবং যখন সে ‘আলী (রাঃ)-এর সাথে ছিল তখন বলল, “আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম দেয়ার অধিকার নেই” ‘আলী (রাঃ) বলেন, “এ কথাটি সত্য কিন্তু এর পেছনে তাদের হীন উদ্দেশ্য নিহিত রয়েছে।” রাসূলুল্লাহ (ﷺ) কিছু লোক সম্পর্কে বর্ণনা দিয়েছিলেন আমি তাদের মধ্যে সে চিহ্নগুলো ভালভাবেই লক্ষ্য করেছি। তারা মুখে সত্য কথা বলে কিন্তু তা তাদের এটা থেকে অতিক্রম করে না। এ বলে তিনি (‘উবাইদুল্লাহ) তার কন্ঠনালীর দিকে ইঙ্গিত করলেন। (অর্থাৎ সত্য কথা গলার নীচে যায় না)। আল্লাহর সৃষ্টি জগতে এরা তাঁর চরম শত্রু। তাদের মধ্যে কালো বর্ণের এক ব্যক্তি রয়েছে যার একটি হাত বকরীর স্তন বা স্তনের বোঁটার ন্যায়।অতঃপর ‘আলী (রাঃ) তাদেরকে হত্যা করার পর বললেন, তোমরা তাকে খুঁজে বের কর। কিন্তু তারা তাকে খুঁজে পেল না। তিনি পুনরায় বললেন, তোমরা গিয়ে আবার খোঁজ কর। আল্লাহর শপথ! আমি মিথ্যা বলিনি এবং আমার কাছেও মিথ্যা বলা হয়নি। (অর্থাৎ নবী (ﷺ) আমার কাছে মিথ্যা বলেননি এবং আমিও তোমাদের কাছে মিথ্যা বলছি না।) এ কথাটি তিনি দু’ অথবা তিনবার বললেন। তারা তাকে ধ্বংস-স্তুপের মধ্যে পেয়ে গেল এবং নিয়ে এসে তাঁর সামনে রাখল।‘উবায়দুল্লাহ (রহঃ) বলেন, তাদের এ তৎপরতার সময় এবং ‘আলী (রাঃ) খারিজীদের সম্বন্ধে এ উক্তিটি করার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। ইউনুসের বর্ণনায় আরও আছে, বুকায়র বলেনঃ ‘আমার কাছে এক ব্যক্তি ইবনু হুনায়নের সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “সে কালো লোকটিকে আমি দেখেছি”।

ই. ফা. ২৩৩৬ ই. সে. ২৩৩৬

সহীহ মুসলিম হাদিস ২৩৫৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে হারূরিয়াহ বের হলে তারা বলেছিল, ‘আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম দেওয়ার অধিকার নেই।’ আলী (রাঃ) বলেন, কথাটি সত্য, কিন্তু এর পেছনে তারা বাতিল উদ্দেশ্য নিয়েছে। এটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়: কোনো সত্য বাক্যও ভুল উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। এরপর আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এমন লোকদের বর্ণনা দিয়েছেন, যাদের চিহ্ন তিনি তাদের মধ্যে দেখেছেন। তারা মুখে সত্য কথা বলবে, কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তাদের মধ্যে কালো বর্ণের এক ব্যক্তি থাকবে, যার এক হাত ছাগলের স্তন বা স্তনের বোঁটার মতো। পরে আলী (রাঃ) তাকে খুঁজতে বলেন। প্রথমে পাওয়া না গেলেও তিনি বারবার বলেন, তিনি মিথ্যা বলেননি এবং তাঁকেও মিথ্যা বলা হয়নি। শেষে সেই ব্যক্তিকে পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সত্য বাক্যও ভুল উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।
  • মুখের কথা অন্তরে না পৌঁছালে তা মানুষকে সঠিক করে না।
  • আলী (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর বর্ণিত চিহ্নের ওপর দৃঢ় ছিলেন।
  • ধর্মীয় স্লোগান শুনে উদ্দেশ্য যাচাই করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন