১৪/২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৩৮৯ - ঊনত্রিশ দিনের মাস

চাঁদ দেখে সিয়াম পালন করা, চাঁদ দেখে ইফতার করা এবং মাসের প্রথম বা শেষ দিন মেঘাছন্ন থাকলে ত্রিশ দিনে মাস পুরা করা।

রমজানের চাঁদ ও ঊনত্রিশ দিনের মাস

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৩৮৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ ذَكَرَ رَمَضَانَ فَضَرَبَ بِيَدَيْهِ فَقَالَ " الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا - ثُمَّ عَقَدَ إِبْهَامَهُ فِي الثَّالِثَةِ - فَصُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ أُغْمِيَ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ ثَلاَثِينَ» .

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) রমজান সম্পর্কে আলোচনা করলেন। তিনি এক হাতের উপর অন্য হাত মেরে (ইঙ্গিত করে) বললেন, মাস এ রকম, এ রকম এবং তৃতীয়বারে বুড়ো আঙ্গুলটি বন্ধ করে হাত মারলেন (অর্থাৎ মাস ঊনত্রিশ দিনে)। তিনি পুনরায় বললেন, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন কর এবং চাঁদ দেখে ইফতার কর (অর্থাৎ ঈদ কর)। আর যদি আকাশ মেঘে ঢাকা থাকে তাহলে মাসের ত্রিশ দিন পূর্ণ কর। [১]

[১] অর্থাৎ ২৯শে শা’বান ঝড় বৃষ্টির কারণে চাঁদ না দেখা যায় তবে শা’বান মাস ত্রিশ পূর্ণ করে পরের দিন থেকে সাওম পালন শুরু করবে। অনুরূপভাবে ২৯শে রমজানে আকাশ মেঘলা থাকার ফলে যদি চন্দ্র দৃষ্টিগোচর না হয় তবে রমজান ৩০ পূর্ণ করে পরের দিন ঈদুল ফিতর উদযাপন করবে। অধিকাংশ মুহাদ্দিস এ হাদীসের এই অর্থ করেছেন এবং অন্যান্য হাদীস ও বর্ণনা এ অর্থের পৃষ্ঠপোষকতা করে।ই.ফা. ২৩৬৬,ই.সে. ২৩৬৭

সহীহ মুসলিম হাদিস ২৩৮৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) রমজান মাসের কথা বলার সময় হাতে ইশারা করে বোঝালেন যে মাস কখনো ঊনত্রিশ দিনেও হতে পারে। এরপর তিনি নির্দেশ দিলেন—চাঁদ দেখে সিয়াম পালন করো এবং চাঁদ দেখে ইফতার করো, অর্থাৎ ঈদ করো। আর আকাশ মেঘে ঢাকা থাকলে মাসের ত্রিশ দিন পূর্ণ করো। হাদিসের মূল বিষয় হলো রমজানের চাঁদ দেখা এবং মাস গণনার সহজ নিয়ম। এখানে মাসের দৈর্ঘ্য নিয়ে অহেতুক জটিলতা নয়; বরং বাস্তব ও পরিষ্কার নির্দেশ আছে। মাস ঊনত্রিশ দিনও হতে পারে, আবার মেঘের কারণে চাঁদ দেখা না গেলে ত্রিশ দিন পূর্ণ করতে হবে। তাই রোজা শুরু ও শেষ করার নিয়মে সতর্কতা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মাস কখনো ঊনত্রিশ দিনেও শেষ হতে পারে।
  • রোজা শুরু ও ঈদ করার ক্ষেত্রে চাঁদ দেখা গুরুত্বপূর্ণ।
  • চাঁদ দেখা না গেলে মাস ত্রিশ দিন পূর্ণ করার নির্দেশ আছে।
  • ইবাদতের বিষয়ে স্পষ্ট নিয়ম মেনে চলা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন