১/৬০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৪৩ - ওয়াসওয়াসা এলে আল্লাহর আশ্রয়

ঈমান সম্পর্কে ওয়াস্‌ওয়াসার সৃষ্টি হওয়া এবং কারো অন্তরে যদি তা সৃষ্টি হয় তবে সে কি বলবে?

ওয়াসওয়াসা এলে আল্লাহর আশ্রয় প্রার্থনা ও বিরত হওয়া

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৪৩

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ يَعْقُوبَ، قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُولُ مَنْ خَلَقَ كَذَا وَكَذَا حَتَّى يَقُولَ لَهُ مَنْ خَلَقَ رَبَّكَ فَإِذَا بَلَغَ ذَلِكَ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ وَلْيَنْتَهِ ".

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্‌ (ﷺ) ইরশাদ করেন : শয়তান তোমাদের কারো নিকট আসে এবং বলে, এটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি করেছে? পরিশেষে এ প্রশ্নও করে, তোমার রবকে কে সৃষ্টি করেছে? এ পর্যায়ে পৌঁছলে তোমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা কর এবং এ ধরনের ভাবনা থেকে বিরত হও।

[১] অর্থাৎ শয়তানের কুমন্ত্রণায় কোন ধারণা আসলে, তাকে দূর করে অন্য কাজে মনোযোগ দিবে এবং মনে করবে যে, এ শয়তানের কুমন্ত্রণা তাকে পথভ্রষ্ট করতে চায়। (নাবাবী)ই.ফা. ২৪৫; ই.সে. ২৫৩

সহীহ মুসলিম হাদিস ২৪৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) শয়তানের কুমন্ত্রণার একটি ধারা বর্ণনা করেছেন। শয়তান মানুষের কাছে এসে বলে, এটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি করেছে? এভাবে একসময় সে প্রশ্ন করে, তোমার রবকে কে সৃষ্টি করেছে? নবী (صلى الله عليه وسلم) বলেন, এ পর্যায়ে পৌঁছলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হবে এবং এ ধরনের ভাবনা থেকে বিরত হতে হবে। এই হাদিসে ওয়াসওয়াসা থেকে মুক্তির সহজ পথ বলা হয়েছে। সব প্রশ্নের পেছনে ছুটতে বলা হয়নি; বরং এমন জায়গায় থামতে বলা হয়েছে, যেখানে প্রশ্ন মানুষকে বিভ্রান্ত করে। তাই শয়তানের কুমন্ত্রণা এলে আল্লাহর সাহায্য চাইতে হবে এবং চিন্তাকে সেদিক থেকে সরিয়ে আনতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শয়তান ধাপে ধাপে বিভ্রান্তিকর প্রশ্ন আনতে পারে।
  • রবকে কে সৃষ্টি করেছে—এমন প্রশ্ন এলে আল্লাহর আশ্রয় চাইতে বলা হয়েছে।
  • এ ধরনের ভাবনা থেকে বিরত হওয়া নবীজির নির্দেশ।
  • ওয়াসওয়াসা এলে চিন্তাকে থামানো দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন