১/৬০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৪১ - আল্লাহর প্রতি বিশ্বাসের উত্তর

ঈমান সম্পর্কে ওয়াস্‌ওয়াসার সৃষ্টি হওয়া এবং কারো অন্তরে যদি তা সৃষ্টি হয় তবে সে কি বলবে?

কে আল্লাহকে সৃষ্টি করল—এমন প্রশ্নে মুমিনের উত্তর

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৪১

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ، - وَاللَّفْظُ لِهَارُونَ - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " لاَ يَزَالُ النَّاسُ يَتَسَاءَلُونَ حَتَّى يُقَالَ هَذَا خَلَقَ اللَّهُ الْخَلْقَ فَمَنْ خَلَقَ اللَّهَ فَمَنْ وَجَدَ مِنْ ذَلِكَ شَيْئًا فَلْيَقُلْ آمَنْتُ بِاللَّهِ " .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়। এক পর্যায়ে এমন প্রশ্নেরও সৃষ্টি হয় যে, এ সৃষ্টিজগত তো আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে সৃষ্টি করল কে? রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, যার অন্তরে এমন প্রশ্নের উদয় হয় সে যেন বলে, ‘আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি’।

[১] শয়তানের কুমন্ত্রণা হতে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হয়, ‘আ’উযুবিল্লাহ-হি ..... ’ পাঠ করবে এবং বলবে, (আরবী) ‘আমি আল্লাহর উপর এবং রসূলগণের উপর ঈমান এনেছি’-(মুত্তাফাকুন ‘আলাইহি)। হাদীসে উল্লেখ আছে, তাহলে শয়তান নিরাশ হয়ে চলে যায়। কেননা, তার প্রতারণায় কোন ক্ষতি হলো না। যদি কারো মনে সন্দেহ আসে তবে তার আরও একটি চিকিৎসা আছে, তা হলো শয়তানকে বলবে, আল্লাহ সকলের সৃষ্টিকর্তা। তাঁর সৃষ্টিকর্তা কেউ হতে পারে না। অতএব তোমার এ ধরনের প্রশ্ন বোকামি ছাড়া আর কিছুই নয়। (সংক্ষিপ্ত নাবাবী)ই.ফা. ২৪৩; ই.সে. ২৫১

সহীহ মুসলিম হাদিস ২৪১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মানুষের মনে আসতে পারে এমন এক ধরনের প্রশ্নের কথা বলেছেন। মানুষ প্রশ্ন করতে করতে এমন জায়গায় পৌঁছাতে পারে যে, এই সৃষ্টিজগত আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করল? নবী (صلى الله عليه وسلم) এমন প্রশ্নের উত্তর হিসেবে বলেছেন, যার অন্তরে এমন কিছু আসে সে যেন বলে, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। হাদিসের মূল শিক্ষা হলো, শয়তানি বা বিভ্রান্তিকর খটকা এলে মুমিনের প্রথম কাজ হলো ঈমানের কথা দৃঢ় করা। এখানে দীর্ঘ বিতর্কে না গিয়ে বিশ্বাসের ঘোষণা শেখানো হয়েছে। তাই এমন প্রশ্ন মনে এলে ভয় পেয়ে ভেঙে পড়া নয়; বরং আল্লাহর প্রতি ঈমানকে নতুন করে মনে করা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সৃষ্টিকর্তা নিয়ে বিভ্রান্তিকর প্রশ্ন এলে ঈমানের ঘোষণা করতে বলা হয়েছে।
  • আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি—এটি হাদিসে শেখানো উত্তর।
  • প্রশ্নের পেছনে চলতে চলতে ঈমান নষ্টকারী খটকায় না জড়ানো উচিত।
  • মনের সংশয় এলে ঈমানকে দৃঢ় করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন