১৪/১০. অধ্যায়ঃ
সওমের সময় পূর্ণ হওয়া এবং দিবস সমাপ্ত হওয়া
সহিহ মুসলিম : ২৪৫১
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৪৫১
وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، قَالَ سَمِعْتُ عَبْدَ، اللَّهِ بْنَ أَبِي أَوْفَى - رضى الله عنه - يَقُولُ سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ صَائِمٌ فَلَمَّا غَرَبَتِ الشَّمْسُ قَالَ " يَا فُلاَنُ انْزِلْ فَاجْدَحْ لَنَا " . مِثْلَ حَدِيثِ ابْنِ مُسْهِرٍ وَعَبَّادِ بْنِ الْعَوَّامِ .
‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ভ্রমণ করলাম। এ সময় তিনি সাওমরত ছিলেন। যখন সূর্য অদৃশ্য হয়ে গেল তখন তিনি বললেন, “হে অমুক! তুমি অবতরণ কর এবং আমাদের জন্য ছাতু গুলে আনো।” এরপর তিনি ইবনু মুসহির এবং আব্বাদ ইবনু আওয়াম-এর অনুরূপ হাদিসটি বর্ণনা করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৪২৮, ইসলামীক সেন্টারঃ ২৪২৭
