১৪/১৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৪৯৬ - কিতাবুস্ সিয়াম (রোজা)
অবৈধ নয় এমন কাজে রমাযান মাসে সফরকারী ব্যক্তির জন্য সওম পালন করা এবং ইফত্বার করা উভয়ই জায়িয যদি দু’ বা ততোধিক মঞ্জিলের উদ্দেশ্যে সফর করা হয়, অবশ্য ক্ষমতাবান ব্যক্তির জন্য সওম পালন করা উত্তম এবং অক্ষম ব্যক্তির জন্য সওম ভঙ্গ করা উত্তম
সহীহ মুসলিম : ২৪৯৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৪৯৬
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ قَالَ الزُّهْرِيُّ وَكَانَ الْفِطْرُ آخِرَ الأَمْرَيْنِ وَإِنَّمَا يُؤْخَذُ مِنْ أَمْرِ رَسُولِ اللَّهِ ﷺ بِالآخِرِ فَالآخِرِ . قَالَ الزُّهْرِيُّ فَصَبَّحَ رَسُولُ اللَّهِ ﷺ مَكَّةَ لِثَلاَثَ عَشْرَةَ لَيْلَةً خَلَتْ مِنْ رَمَضَانَ .
যুহরী (রহঃ) হতে বর্ণিতঃ
এ সানাদের সাথে বর্ণনা করেছেন। যুহরী (রহঃ) বলেন, সাওম পালন না করা রাসূলুল্লাহ (ﷺ)-এর সর্বশেষ কাজ। রাসূলুল্লাহ (ﷺ)-এর শেষোক্ত কাজকেই গ্রহণ করা হতো। তিনি বলেন, রমজানের তের দিন অতিবাহিত হবার পর ভোরে রাসূলুল্লাহ (ﷺ) মাক্কাহ্ প্রবেশ করেন।
ই.ফা. ২৪৭৩, ই.সে. ২৪৭২
