১৪/১৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৫৩১ - কিতাবুস্ সিয়াম (রোজা)
‘আশুরা দিবসে সিয়াম পালন করা
সহীহ মুসলিম : ২৫৩১
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৫৩১
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ، جَمِيعًا عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، - قَالَ ابْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ، - عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ عِرَاكًا، أَخْبَرَهُ أَنَّ عُرْوَةَ أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ أَنَّ قُرَيْشًا كَانَتْ تَصُومُ عَاشُورَاءَ فِي الْجَاهِلِيَّةِ ثُمَّ أَمَرَ رَسُولُ اللَّهِ ﷺ بِصِيَامِهِ حَتَّى فُرِضَ رَمَضَانُ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَنْ شَاءَ فَلْيَصُمْهُ وَمَنْ شَاءَ فَلْيُفْطِرْهُ ".
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
কুরায়শরা জাহিলী যুগে, ‘আশূরার দিন সাওম পালন করত। রমাযানের সিয়াম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ দিনে সাওম পালনের নির্দেশ দিয়েছিলেন। অতঃপর (রমাযান ফরজ হলে) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, যার ইচ্ছা সে এদিন সাওম পালন করবে, আর যার ইচ্ছা, সে তা ছেড়ে দিবে।
ই.ফা. ২৫০৮, ই.সে. ২৫০৭
