১৪/১৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৫৩০ - কিতাবুস্ সিয়াম (রোজা)
‘আশুরা দিবসে সিয়াম পালন করা
সহীহ মুসলিম : ২৫৩০
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৫৩০
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَأْمُرُ بِصِيَامِهِ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ فَلَمَّا فُرِضَ رَمَضَانُ كَانَ مَنْ شَاءَ صَامَ يَوْمَ عَاشُورَاءَ وَمَنْ شَاءَ أَفْطَرَ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে রাসূলুল্লাহ (ﷺ) ‘আশূরার দিনে সিয়াম পালন করার নির্দেশ দিতেন। যখন রমজানের সিয়াম ফরজ করা হল তখন যার ইচ্ছা সে ‘আশূরার দিনে সাওম পালন করত, আর যার ইচ্ছা সে তা ছেড়ে দিত।
ই.ফা. ২৫০৭, ই.সে. ২৫০৬
